Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১৫৯ মনে করি যে, এটা রোগের কারণে হতে পারে । কারণ রোগী সাধারণত উষধ অপসন্দ করে থাকে । পরে যখন রাসূল (সা)-এর জ্ঞান ফিরে আসে, তখন তিনি বলেন, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি? সুতরাং তোমাদের শাস্তি হলো এই যে, হযরত আব্বাস (রা) ব্যতীত তোমাদের সবার মুখে ওষধ ঢেলে দেয়া হবে । কেননা । তিনি একাজে অংশগ্রহণ করেন নি।১ নবী (সো)-এর ইনতিকাল দিবস সোমবার দিন নবী (সা) এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে অনন্তকাল তথা পরলোক গমণ করেন এবং সর্বশ্রেষ্ঠ বন্ধু তথা আল্লাহপাকের সাথে মিলিত হন। সোমবার দিন ফজরের সময় রাসূল (সা) হুজরার পর্দা উঠিয়ে প্রত্যক্ষ করেন যে, লোকজন কাতারবন্দী হয়ে ফজর নামায আদায় করছেন । সাহাবাগণকে এ অবস্থায় দেখে নবী (সা) মৃদু হাসলেন। নুরের আলোকে পবিত্র চেহারা শ্বেত-শুত্রস্ষটিকের ন্যায় উদ্ভাসিত হয়ে উঠলো । এদিকে আনন্দে সাহাবাগণের অবস্থা হলো এই যে, নামায যেন ভেঙ্গে যাওয়ার উপক্রম হলো। হযরত সিদ্দীক আকবর (রো) এ অবস্থায় পিছনে চলে আসার ইচ্ছা করেন কিন্তু নবী (সা) তাকে নামায সম্পন্ন করার ইঙ্গিত করেন। দুর্বলতার কারণে নবী (সো) বেশিক্ষণ দীড়াতে সক্ষম ছিলেন না । হুজরার পর্দা নামিয়ে তিনি ভিতরে গমন করেন । (বুখারী) নবী (সা)-এর পর্দা উঠিয়ে নামাধীদেরকে প্রত্যক্ষ করা এটা ছিল পবিত্র চেহারার নূরের দ্যুতির সর্বশেষ বিকাশ এবং সাহাবায়ে কিরামের জন্য ছিল নবুওয়াতের অপরূপ সৌন্দর্য দর্শনের সর্বশেষ সুযোগ । রাসূল ধ্েমিকগণ তখন এ কবিতা আবৃত্তি করেছিলেনঃ ১১০৯] ১৯০৬৯ 0৬ পে ৪ ৯ ৮ জে ০০ ৮৪ এন আিক্এ “আমি তো এক ঘন্টার বিচ্ছেদকে মৃত্যু মনে করেছি। সুতরাং এই বিচ্ছেদ সম্পর্কে কি জিজ্ঞাসা কর যার সাথে হাশরে সাক্ষাতের অঙ্গীকার রয়েছে।” হযরত সিদ্দীকে আকবর রো) ফজর নামায সম্পন্ন করে সরাসরি পবিত্র হুজরায় গমন করেন এবং নবী (সা)-কে দেখার পর হযরত আয়েশা সিদ্দীক (রা)-কে বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে এখন সুস্থ প্রত্যক্ষ করছি। যে কষ্ট ও ব্যাকুলতা পূর্বে বিদ্যমান ছিল, তা এখন হ্রাস পাচ্ছে। যেহেতু এ দিনটি হযরত সিদ্দীকে আকবরের দু'জন স্ত্রীর মধ্যে যিনি মদীনা থেকে এক ক্রোশ দূরে বাস করতেন, তার পালা ছিল, ফলে রাসূল (সো)-এর অনুমতি নিয়ে তিনি সেখানে গমন করেন।২ ইবন ইসহাকের রিওয়ায়াতে বর্ণিত, হযরত সিদ্দীক আকবর (রো) আরয করেন ঃ ২৯১ (৫ ০০৯৪৩ ৭111 ০৮০ 2০৮১০০৮৯৯৮০ এ 1191 ৮০] 4111 ৬১০ -7৮১ ০৮৪ 02521 4০০৯ ৮2752152113 ১. ফাতহুল বারী, ৮ খ, পৃ. ১১২। ২. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৫ খ, পৃ. ২৪৪। ফড্৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।