১৫৮ সীরাতুল মুস্তাফা (সা) কাউকে তীর সিংহাসন অর্পণ করা তাকে বোদশাহ্র) যুবরাজ হিসেবে ঘোষণা করার নামান্তর । এমনিভাবে “ইমামুল মুত্তাকীন' অর্থাৎ রাসূলুল্লাহ (সা) স্বয়ং কাউকে স্বীয় মুসাল্লার উপর ইমামতের জন্য দীড় করানোর মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে, এ ব্যক্তি হলেন আল্লাহর রাসূলের স্থলাভিষিক্ত ও প্রতিনিধি । শনিবার অথবা রোববার রাসূল (সো)-এর শরীর কিছুটা সুস্থবোধ হওয়ায় তিনি হযরত আব্বাস ও হযরত আলী (রা)-এর সহযোগিতায় মসজিদে আগমন করেন । হযরত আবু বকর (রা) এ সময় যোহরের নামাযে ইমামতি করছিলেন। তিনি আবু বকরের বামদিকে উপবেশন করলেন এবং বাকী নামায ইমাম হিসেবে রাসূল (সা) পড়ালেন। হযরত আবু বকর (রা) (সা)-এর পেছনে নামায পড়তে থাকেন এবং মুসন্লীগণ হযরত আবু বকরের তাকবীরের অনুসরণে নামায আদায় করেন। (বুখারী) এটা ছিল যোহরের নামায এবং রাসূল (সো)-এর সর্বশেষ ইমামত। এরপর মসজিদে উপস্থিতি নবী (সা)-এর জন্য সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে । উম্মে ফযলের রিওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, রাসূল (সা)-এর সর্বশেষ নামায ছিল মাগরিবের নামায । এর দ্বারা স্বতন্ত্র ইমামতের অস্বীকৃতি বুঝানো হয়েছে যে, শুরু থেকে শেষ পর্যন্ত যে নামাযের মধ্যে ইমামত ও তিলাওয়াত করেছেন তা ছিল মাগরিবের নামায । সপ্তাহের প্রথম দিন হযরত উসামা এবং অন্যান্য সাহাবায়ে কিরাম যাদেরকে জিহাদের গমনের জন্য নির্দেশ প্রদান করেন তারা নবী (সা)-এর সাথে সাক্ষাতের জন্য আগমন করেন। তীরা সাক্ষাতের পর রওয়ানা হয়ে মদীনা থেকে এক ক্রোশ দূরে “জুরুফ' নামক স্থানে তীবু স্থাপন করেন। নির্দেশ পালন করার জন্য সাহাবাগণ রওয়ানা হয়ে গেলেও নবী (সা)-কে অসুস্থতার কারণে অগ্রসর হওয়ার ব্যাপারে কারো আগ্রহ হচ্ছিল না। রবিবারে নবীজী (সা)-এর রোগের তীব্রতা আরো বৃদ্ধি পায়। এ সংবাদ পেয়ে হযরত উসামা (রা) নবী (সা) দেখার জন্য মদীনায় ফিরে আসেন। এ সময় রাসূল (সা) রোগের তীব্ুতার কারণে কথা বলতে সক্ষম হচ্ছিলেন না। হযরত উসামা (রা) ঝুঁকে পবিত্র কপালে চুমো খেলেন, নবী (সা) উভয় হাত আকাশের দিকে উত্তোলন করেন অতঃপর উসামার উপর রাখেন । হযরত উসামা (রা) বলেন, আমি ধারণা করছি যে, রাসূল (সা) আমার জন্য দু'আ করছেন। অতঃপর হযরত উসামা (রা) জুরুফ নামক স্থানে যেখানে তাবু স্থাপন করা হয়েছে, সেখানে গমন করেন ।* ইবন সা'দ তাবাকাতে এবং যারকানী শারহে মাওয়াহিবে উল্লেখ করেন যে, এ দিন অর্থাৎ রোববার লুদুদ (১১1) -এর ঘটনা সংঘটিত হয়। সহীহ বুখারী শরীফে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত হয়েছে রোগের তীব্রতার কারণে আমরা পবিত্র মুখে ওঁষধ দিলে রাসূল (সো) ইঙ্গিতে নিষেধ করেন। কিন্তু আমরা ১. তাবাকাতে ইবন সা'দ, ২ খ, পৃ. ১৩৬। ফড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।