১৫৬ সীরাতুল মুস্তাফা (সা) রাসূলুল্লাহ সো)-এর সর্বশেষ জামা“আতে নামায আদায় এবং হযরত সিদ্দীকে আকবর (রা)-কে নামায পড়ানোর নির্দেশ রাসূলুল্লাহ সো)-যতক্ষণ দৈহিক শক্তি বিদ্যমান ছিল ততক্ষণ মসজিদে গমন করে নামায পড়াতেন । সর্বশেষ তিনি বুধবারে মাগরিবের নামায পড়িয়েছিলেন। এর চারদিন পর সোমবার তিনি ইন্তিকাল করেন। সহীহ বুখারী শরীফে উম্মে ফযল (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) আমাদেরকে মাগরিবের নামায পড়ালেন। নামাযে তিনি সুরা ওয়াল মুরসালাত তিলাওয়াত করেন । এরপর তিনি ইনতিকাল পর্যস্ত আর কোন নামা পড়ান নি। যখন ইশার সময় হয়, তখন তিনি জিজ্ঞাসা করেন, লোকজন কি নামায পড়েছে? আরয করা হয়, হে আল্লাহর রাসূল! লোকজন আপনার অপেক্ষা করছে। রাসূল কয়েকবার উঠার চেষ্টা করেন কিন্তু রোগের তীব্রতার কারণে বার বার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। অবশেষে তিনি ইরশাদ করেন, আমার পক্ষ থেকে আবূ বকরকে নামাযে ইমামতির দায়িত্ব পালনের জন্য বলে দাও । হযরত আয়েশা সিদ্দীকা (রা) আরয করেন, হে আল্লাহর রাসূল! আবূ বকর অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ । যখন তিনি আপনার জায়গায় দড়াবেন তখন (তার উপর এরূপ ভাবের সৃষ্টি হবে যে,) তিনি নামায পড়াতে সক্ষম হবেন না এবং ক্রন্দনের কারণে লোকদেরকে স্বীয় কিরা'আত শোনাতে পারবেন না। সুতরাং আপনি হযরত উমরকে নামায পড়ানোর জন্য নির্দেশ প্রদান করুন৷ হযরত আয়েশা (রা) প্রকাশ্যে এটা বলেছেন কিন্তু অন্তরে এ ধারণাও ছিল যে, যে ব্যক্তি জায়গায় দাড়াবে, মানুষ তাকে অশুভ মনে করবে । ফলে রাসূল (সা) রাগত স্বরে বললেন, তুমি ইউসুফের ভাইদের মত, মুখে এক কথা বলছ, অন্তরে অন্য খেয়াল পোষণ করছ। আবূ বকরকে নির্দেশ প্রদান কর, তিনিই নামায পড়াবেন। সহীহ বুখারী শরীফে বর্ণিত আছে, রাসূল (সা)-এর নির্দেশ প্রদানের পর হযরত আয়েশা (রা) তিনবার বিরোধিতা করেন, কিন্তু রাসূল (সা) প্রত্যেকবার একই নির্দেশ প্রদান করেন যে, আবূ বকরকে বল, তিনিই যেন নামায পড়ান । সুতরাং হযরত আবু বকর রো) ইমাম হয়ে নামায পড়ালেন। ইমাম গাযালী (রে) 'ইহ্ইয়াউল উলুম" গ্রন্থে হযরত আয়েশা সিদ্দীকার কথার সুক্ষ বিশ্রেষণ করে বর্ণনা করেছেন । এতে হযরত আয়েশা (রা) তার অন্তরের উদ্দেশ্যকে প্রকাশ করেছেন, কেন তিনি স্বীয় মর্যাদাসম্পন্ন পিতার ইমামতকে অপসন্দ করেছেন। ১৫০ ৮2 ০০ ৭৩১০০১১০৪৮০ (০4111 ৮৮৪১০ ২50৪ 5 ৩1155215৮৯৩ 4111 21025 31 হ414115 5১৮৯৪। ০০ 25০3 ৬৯৩৯৩ 42724140515 ভি 0৩০ ভা ০০ 9০০4৮ ০৬ 1১৮৩ «2 ০০০৮১১০৩415 ০৬৯০৩ 4১৩০০০৯৪4। ৪0 81 এ৯ দড্৮৬$.2110001109,00107
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।