Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৫৪ সীরাতুল মুস্তাফা সো) নি'আমত অর্থাৎ আখিরাতের নি“আমত গ্রহণ করবে। কিন্তু এ বান্দা আল্লাহর নি'আমত অর্থাৎ আখিরাত গ্রহণ করেছে। হযরত আবূ বকর (রো) যেহেতু অধিক জ্ঞানী ও আলিম ছিলেন। ফলে তিনি এটা উপলব্ধি করেন যে, এ বান্দার দ্বারা রাসূল সো)-কে বুঝানো হয়েছে। এটা শুনেই তিনি কেঁদে ফেলেন এবং বলেন, হে আল্লাহর রাসূল! আমার মাতাপিতা আপনার উপর কুরবান হোক। নবী (সা) বলেন, হে আবূ বকর! একটু থাম এবং ধৈর্যধারণ কর। অতঃপর মসজিদের দিকে লোকজনের জন্য যতটি দরজা উন্মুক্ত ছিল, এগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, এ সমস্ত দরজা বন্ধ করে দিয়ে *শুধু আবু বকরের দরজা খোলা রাখা হোক । জান-মাল, মহব্বত ও বন্ধুত্রে দৃষ্টিতে আমার উপর সবচেয়ে বেশি ইহসানকারী (উপকারী) ব্যক্তি হলেন আবূ বকর। যে ব্যক্তি আমার উপর ইহসান করেছেন আমি তার প্রতিদান দিয়েছি। একমাত্র আবূ বকরের, ইহসানের প্রতিদান দেইনি। কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তার প্রতিদান প্রদান করবেন। যদি আমি স্থীয় প্রভু ব্যতীত অন্য কাউকে প্রিয় বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। কিন্তু তার সাথে আমার রয়েছে ইসলামী ভ্রাতৃত্ ও বন্ধুত। এতেও তিনি সবচেয়ে উত্তম। এই ভ্রাতৃত ও বন্ধুত্বে মধ্যে তার সমকক্ষ কেউ নেই।+ বস্তুত এই খুতবায় নবী (সা) হযরত সিদ্দীক আকবর (রা) এর ফযীলত ও মর্যাদার বর্ণনা করেন, যাতে অন্য কেউ তার সমপর্যায়ের ছিল না । সাথে সাথে জনগণের সামনে তার ফযীলত ও মর্যাদা স্পষ্টভাবে প্রকাশিত হয় এবং রাসূল (সা)-এর খিলাফত সম্পর্কে কেউ মতানৈক্য না করে। এ বিষয়ে তাকিদের জন্য উত্তম ইবাদত নামাযের ইমামতের দায়িত্ব তার উপর অর্পণ করেন। এ কারণেই সাহাবায়ে কিরাম হযরত আবু বকর (রা)-এর হাতে বায়'আত গ্রহণের সময় এটাই বলেছেন যে, আল্লাহর রাসূল যাকে আমাদের দ্বীনের (নামাযের) জন্য পসন্দ করেছেন, আমাদের দুনিয়ার (খিলাফত ও ইমারত) জন্য আমরা তকে কেন নির্বাচন ও পসন্দ করব না। অতঃপর এ খুতবার মধ্যে এই ঘোষণা প্রদান করেন যে, উসামা বাহিনীকে দ্রুত প্রেরণ কর এবং তিনি আরো বলেন, আমি জানি যে, কিছু লোক (ইবন সা'দ বলেন, এরা ছিল মুনাফিক) উসামার নেতৃত্বের বিরোধিতাকারী রয়েছে। এই বলে যে, প্রধান ব্যক্তি থাকা সত্তেও যুবককে কেন এ পদ দেয়া হয়েছে। সাবধান! এ সমস্ত লোক, এর পূর্বেও উসামার পিতার যোয়দের) নেতত্ের বিরোধিতা করেছিল । আল্লাহ শপথ! উসামার পিতাও অধিনায়ক বা নেতা হওয়ার যোগ্য ছিল এবং তার পর তার পুত্রও অধিনায়ক হওয়ার যোগ্য এবং আমার প্রিয়ভাজন ব্যক্তির মধ্যে সেও একজন। ২. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৫ খ, পৃ. ২২৯। দড$৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।