Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ সীরাতুল মুস্তাফা (সা) উপসংহার £ জানা নেই যে, নবী (সা) যে সমস্ত বিষয়ে মৌখিকভাবে ওসীয়্যত করেন এগুলোই লিখিয়ে দেয়ার উদ্দেশ্যে কাগজ কলম চেয়েছিলেন । অথবা অন্য বিষয় হতে পারে । আন্লাহ ভাল জানেন। বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) অসুস্থতার সময় বলেছেন যে, আমার ইচ্ছা ছিল, আবূ বকর এবং তার পুত্রকে (আবদুর রহমান) কারো মাধ্যমে ডেকে এনে তাদেরকে কিছু ওসীয়যত করব, তাদেরকে আমার উত্তরাধিকার নিযুক্ত করব । যাতে কেউ কোন কিছু বলতে না পারে এবং আশা পোষণকারী কোন আশা করতে না পারে। কিন্তু আমি আমার এ ইচ্ছা পরিত্যাগ করেছি এবং বলেছি এ ওসীয়্যতের প্রয়োজন নেই। কেননা আল্লাহ তাআলার এটা অভিপ্রায় নয় যে, আবু বকর ব্যতীত অন্য কেউ খলীফা হোক এবং মু'মিনগণও আবূ বকর (রা) ব্যতীত অন্য কাউকে খলীফা হিসেবে গ্রহণ করবে না। অন্য এক রিওয়ায়াতে বর্ণিত আছে ঃ ১৫ ৬1০1০ ০০0| ৪1০১3 ০1 441 ১০০৭ (আল্লাহ রক্ষা করুন যে, লোকজন আবূ বকরের খিলাফতের ব্যাপারে মতানৈক্য করবে) । এ সমস্ত হাদীস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে,নবী (সা)-এর আন্তরিক ইচ্ছা ছিল আবু বকর (রা) তার পর খলীফা মনোনীত হোক কিন্তু তিনি বিষয়টি তাক্দীর ও সাহাবাগণের ইজ্মার উপর ছেড়ে দিয়েছেন । তাক্দীর বা আল্লাহর অভিপ্রায় অনুযায়ী আবূ বকরই খলীফা হবেন । মুসলমানদের একমত্য অনুযায়ী তার খিলাফত সম্পাদিত হবে এবং সমস্ত মুসলমান তার খিলাফতের উপর এঁকমত্য পোষণ করবে । ইমাম বুখারীর কথার দ্বারা এটাই বুঝা যায় যে, এ হাদীস দ্বারা হযরত সিদ্দীক আকবরের খিলাফত সম্পর্কে লিখিয়ে দেয়ার বিষয় ছিল। কেননা ইমাম বুখারী এ হাদীসে কিতাবুল আহ্কামের তরজমায় লিখেছেন, ৪১,১৯২... ,0 এ হাদীস দ্বারা খিলাফতের দিকে ইঙ্গিত করা হয়েছে। (যারকানী, পৃ. ২৫৭; কাস্তাল্লানী, ১ খ, পৃ. ২৬০; ফাতহুল বারী, ১৩ খ, পৃ. ১৭৭) যে মজলিসে কাগজ আনতে বলার ঘটনা সংঘটিত হয় এবং লোকগণের মতানৈক্য ও শোরগোলের কারণে নবী (সা) এ নির্দেশ প্রদান করেন যে, আমার নিকট থেকে উঠে যাও, আল্লাহর নবীর সামনে মতানৈক্য এবং হৈ চৈ করা সমীচীন নয় । লোকজন তখন উঠে চলে যায়। লোকজন চলে যাওয়ার পর নবী (সা) একটু আরাম করেন। যোহর নামাযের সময় যখন দৈহিক ও মানসিকভাবে একটু সুস্থবোধ করেন এবং রোগের প্রচণ্ততা কিছুটা হাস পায়, তখন তিনি নির্দেশ প্রদান করেন যে, সাত মশক পানি আমার মাথায় ঢাল । হয়ত কিছু আরাম হতে পারে এবং আমি লোকজনকে ওসীয়্যত করতে পারব । সুতরাং দড$৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।