১৫০ সীরাতুল মুস্তাফা (সা) করেন যে, আমার পরিবারবর্গের মধ্যে তুমিই সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে । এটা শুনে আমি হেসে ফেলি। বস্তুত রাসূল (সা)-এর ইনতিকালের ছ'মাস পর হযরত ফাতিমা (রা) ইনতিকাল করেন। অন্য এক রিওয়ায়াতে বর্ণিত আছে, রাসূল (সা) দ্বিতীয়বার বলেছেন, তুমি বেহেশতের সমস্ত নারী নেত্রী হবে।১ হযরত আয়েশা সিদ্দীকা রো) বলেন, নবী (সা) যখন জান্নাতুল বাকী থেকে আগমন করেন, তখন আমার মাথায় ব্যথা ছিল। এ অবস্থায় আমার মুখ থেকে উচ্চারিত হলো- ৬415 হায় আমার মাথা অর্থাৎ এ কষ্টের কারণে আমার মৃত্যু হতে পারে) রাসূল (সো) বললেন 8 ১... 1৯51 0১11, (বেরং আমি বলছি, হায় আমার মাথা)। অর্থাৎ আমার মাথায় প্রচণ্ড ব্যথা । সম্ভবত এই ব্যথা আমার মৃত্যুর পূর্ব লক্ষণ। অতঃপর তিনি বলেন, হে আয়েশা! যদি তুমি আমার পূর্বে মৃত্যুবরণ কর তাহলে এতে আমার কি ক্ষতি হবে । আমি কাফন-দাফনের ব্যবস্থা করব এবং তোমার জানাযা পড়াব, তোমার মাগফিরাতের জন্য দু'আ করব । হযরত আয়েশা (রা) (অভিমানের সুরে) বললেন, সম্ভবত আপনি আমার মৃত্যু কামনা করছেন। যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আপনি এঁ দিনই আমার ঘরে অন্য একজন স্ত্রীর সাথে আরাম করবেন । অর্থাৎ আমার মৃত্যুর পর আপনি আমাকে ভুলে যাবেন এবং অন্যান্য স্ত্রীদের নিয়ে মগ্ন হয়ে যাবেন। নবী (সা) এটা শুনে মৃদু হাসলেন। কেননা এ হলো সরলা মু'মিনা নারী। তার খবর নেই যে, আমিই এ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি এবং সে আমার পর জীবিত থাকবে ।১ কাগজ আনতে বলার ঘটনা ইনতিকালের চার দিন পূর্বে বৃহস্পতিবার যখন রোগের তীব্রতা বৃদ্ধি পায়, তখন যারা নবী করীম (সা)-এর হুজরায় উপস্থিত ছিলেন, তাদেরকে বলেন, কাগজ কলম নিয়ে এসো, যাতে আমি তোমাদের জন্য একটি ওসীয়তনামা লিখে দিতে পারি । ফলে তোমরা পথভ্রষ্ট হবে না । অনেকেই মতানৈক্য শুরু করেন । হযরত উমর (রা) বলেন, নবী (সা) এখন অসুস্থ, প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন। এমনি অবস্থায় আরো কষ্ট দেয়া সমীচীন হবে না। আল্লাহর কিতাব সামনে রয়েছে যা আমাদেরকে গুমরাহী থেকে রক্ষা করার জন্য যথেষ্ট । কেউ কেউ হযরত উমরের সমর্থন করেন। আবার কেউ কেউ বলেন, দোয়াত-কলম এনে লিপিবদ্ধ করা উচিত এবং বলেন ১০৪: ১৯ ৯| নবী (সা) রোগের প্রচণ্ততার কারণে বেহুশ অবস্থায় ৭11। ১, কোন প্রলাপ বা অর্থহীন কথা বলেছেন? স্বয়ং রাসূল (সা) কাছ থেকে জিজ্ঞাসা করে, নাও । অর্থাৎ নবী (সা) হলেন ১. ফাতহুল বারী, ৮ খ, পৃ. ১০৩। ২. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৫ খ, পৃ. ২২৪। ফড্৮৬৬.2110001109,00107
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।