Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১৪৯ এক রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত জিবরাঈল আমীন যখন সূরা নাসর অর্থাৎ 13 হ1 11০5 2 নিয়ে নাযিল হলেন, তখন নবী করীম (সা) বললেন, এ সুরায় আমাকে আমার মৃত্যুর সংবাদ প্রদান করা হয়েছে। জিবরাঈল আমীন বললেন, 413%1 ০ 4৫০১০ ১১3১15 আখিরাত আপনার জন্য এ দুনিয়ার থেকে উত্তম) (তাবারানী হাদীসে জাবির (রা) থেকে)+ অসুস্কতার মধ্যে নবী (সা) আসওয়াদ আনসী, মুসায়লামা কায্যাব এবং তুলায়হার নবুওয়াতের দাবি এবং কিছু লোকের মুরতাদ হওয়ার সংবাদ অবগত হলেন । তিনি মুরতাদদের সাথে জিহাদের ওসীয়্যত ও তাকীদ করেন এবং আসওয়াদ আনসীর বিদ্বোহ দমন করার জন্য আনসারগণের একটি দল প্রেরণ করেন। নবী (সা)-এর ইনতিকালের একদিন পূর্বে আসওয়াদ আনসীকে হত্যা করা হয়। সহীহ বুখারী শরীফে হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত, নবী (সা) মৃত্যু রোগের সময়টা এটা বলতেন যে, এই কষ্ট এ বিষের প্রতিক্রিয়া, যা আমি খায়বারে খেয়েছিলাম । বুখারী শরীফের অন্য এক রিওয়ায়াতে বর্ণিত আছে, রাসূল (সা)-এর অভ্যাস ছিল এই যে, যখন তিনি অসুস্থ হতেন তখন সূরা ইখলাস, সূরা ফালাক এবং সুরা নাস তিলাওয়াত করে নিজের উপর ফুঁ দিতেন। অতঃপর স্বীয় হাত মুবারক সমস্ত দেহের উপর ফিরাতেন। হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, আমি রাসূল (সা)-এর অসুস্থতার শেষের দিকে ০১১, পাঠ করে তার উপর ফুঁ দিতাম কিন্তু বরকতের জন্য নবী করীম (সা)-এর পবিত্র হাত তার দেহ মুবারকে ফিরাতাম । সাইয়্যেদাতুন নিসা হযরত ফাতিমার (রো) ক্রন্দন ও হাসি ইনতিকালের পূর্বে অসুস্থ অবস্থায় নবী করীম (সা) হযরত ফাতিমাকে ডাকলেন এবং কানে কানে কিছু কথা বললেন । এতে হযরত ফাতিমা (রা) কেদে ফেললেন । অতঃপর তিনি পুনরায় হযরত ফাতিমার কানে কানে কিছু কথা বললেন । এবার হযরত ফাতিমা (রা) হেসে ফেললেন । হযরত আয়েশা রো) বলেন, নবী (সা)-এর ইন্তিকালের পর আমি হযরত ফাতিমাকে এর কারণ জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, প্রথমত রাসুল (সা) আমাকে বলেন যে, জিবরাঈল প্রত্যেক রমযান মাসে একবার সম্পূর্ণ কুরআন শুনাতেন। এ বছর দু'বার শুনিয়েছেন। এতে আমার ধারণা হয় য়ে, এই রোগেই আমার ইনতিকাল হবে । এটা শুনে আমি কেঁদে ফেলি । অতঃপর তিনি ইরশাদ ১প্রাভ 7) ২. ইবন আসীর, ২ খ, পৃ. ১৫৩ দড$৮৬৬.211000110900107

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।