Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ সীরাতুল মুস্তাফা (সা) এ জন্য বিদায় হজ্জের খুতবায় এ ঘোষণা প্রদান করেন যে, সম্ভবত আমি এরপর তোমাদের সাথে মিলিত হতে পারব না, হয়ত তোমাদের সাথে হজ্জ করতে পারব না৷. অত:পর গাদীরে খুমের বক্তৃতায় বলেছেন, আমিও একজন মানুষ । মানুষের জন্য দুনিয়া চিরস্থায়ী করা হয়নি)। সন্ভবত অচিরেই আমার প্রতিপালকের পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য দূত আগমন করবে । এ কারণে বিদায় হজ্জ থেকে ফিরে আসার পর একদিন নবী (সা) জান্নাতুল বাকীতে গমন করেন এবং আট বছর পর ওহুদ যুদ্ধে শাহাদাত বরণকারীদের উপর জানাযার নামায আদায় করেন, তাদের কল্যাণের জন্য দু'আ করেন। যেমন কেউ কারো থেকে বিদায় নেয়ারকালে করে থাকে। জান্নাতুল বাকী থেকে আগমনের পর মসজিদে নববীর মিম্বরে দাড়িয়ে সমবেত সাহাবাগণের উদ্দেশ্যে খুতবায় বলেন £ আমি তোমাদের পূর্বে চলে যাচ্ছি যাতে আমি তোমাদের জন্য হাউসে কাওসার ও অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারি । হাউসে কাওসারের নিকট তোমাদের সাথে মিলিত হবার অঙ্গীকার রইল, আমি এখান থেকে হাউযে কাওসার প্রত্যক্ষ করছি। নিশ্চয়ই আমাকে যমীনের ভাণ্ডারের চাবি দেয়া হয়েছে। আমার পর তোমাদের উপর এই আশংকা নেই যে, তোমরা সবাই শিরকে মগ্ন হয়ে যাবে। অর্থাৎ পূর্বের মত সবাই মুশরিক হয়ে যাবে। তবে ভয় ও আশংকা এই যে, তোমরা দুনিয়ার লোভ-লালসা ও পরস্পর হিংসা-বিদ্বেষে মগ্ন হয়ে যাবে এবং পরম্পর যুদ্ধ করবেও ধ্বংস হয়ে যাবে।* রোগের সূচনা সফর মাসের শেষ দশ দিনের কোন এক রাতে নবী (সা) উঠেন এবং গোলাম আবু মুইহাবাকে জাগ্রত করে বললেন, জান্নাতুল বাকীর লোকদের মাগফিরাতের উদ্দেশ্যে আমাকে দু'আ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সেখানে গিয়ে দু'আ করে ফিরে আসলেন, হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে । মাথা ব্যথা ও জৃর শুরু হয়ে গেল। এটা বুধবার দিন উন্মুল মু'মিনীন হযরত মায়মুনা (রা)-এর ঘরে রাসূল (সা)-এর অবস্থানের নির্ধারিত দিন ছিল । এ অবস্থায়ও নবী (সা) পর্যায়ক্রমে উম্মুল মু'মিনীনগণের ঘরে গমন করতেন। যখন রোগের তীব্রতা বৃদ্ধি পায়, তখন উম্মুল মু'মিনীনদের অনুমতিক্রমে হযরত আয়েশা রো)-এর ঘরে গমন করেন এবং সোমবার দিন হযরত আয়েশা (রা)-এর হুজরায় ইনতিকাল করেন । তের অথবা চৌদ্দ দিন রাসূল (সা) অসুস্থ ছিলেন । শেষ সপ্তাহ সেবাযত্ন হযরত আয়েশা রো) করেছিলেন ২. প্রাগুক্ত । দড্৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।