Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত রাসূল করীম (সা) এবং মক্কার কুরায়শদের মধ্যে যখন হুদায়বিয়া নামক স্থানে সন্ধির চুক্তিনামা লিপিবদ্ধ করা হয়, তখন অন্যান্য গোত্রকে এ সুযোগ প্রদান করা হয় যে, তারা যে কোন গোত্রের সাথে স্বীয় ইচ্ছানুযায়ী চুক্তির অন্তর্ভুক্ত হতে পারবে । তদনুসারে বনূ বকর কুরায়শদের সাথে এবং বনু খুযা'আ রাসুলুল্লাহ (সা)-এর সাথে চুক্তির অন্তর্ভুক্ত হয়। এ দু'টো গোত্রের মধ্যে জাহিলিয়াতের যুগ থেকে শক্রতা চলে আসছিল । এর কারণ ছিল এই যে, মালিক ইবন ইবাদ হাযরামী একবার ব্যবসার মালপত্র নিয়ে বনু খুযা'আর এলাকায় প্রবেশ করে। খুযাঁআ গোত্রের লোকজন তাকে হত্যা করে তাদের সমস্ত মালপত্র লুট করে নিয়ে যায়। বনূ বকর সুযোগ পেয়ে হাযরামীর বদলায় বনু খুযা'আর এক ব্যক্তিকে হত্যা করে । বনূ খুযা'আ তাদের এক ব্যক্তির পরিবর্তে বনূ বকরের তিন নেতা যুওয়াইব, সালমা এবং কুলসূমকে আরাফাতের ময়দানে হেরেমের সীমানার নিকটে হত্যা করে। আইয়্যামে জাহিলিয়াত থেকে নবী করীম (সা)-এর আবির্ভাবের পূর্ব পর্যন্ত এ ক্রমধারা অব্যাহত থাকে । ইসলামের আবির্ভাবের পর ইসলামী বিধি-বিধান পালন করার ফলে এ ক্রমধারা বন্ধ হয়ে যায়। হুদায়বিয়ায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি হওয়ার কারণে উভয় পক্ষ পরস্পর থেকে নিরাপদ হয়ে যায়। বনূ বকর তাদের শক্রতা সাধনের জন্য এটাকে সুবর্ণ সুযোগ মনে করে । সুতরাং বনূ বকর গোত্রের নওফেল ইবন মু'আবিয়া দায়লমী তার দলবল সহ "ওয়াতির' €( ৯১১5) নামক একটি কূপের নিকট শায়িত বনু খুযা'আর কতিপয় লোকের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে হত্যা করে । কুরায়শদের মধ্যে সাফওয়ান ইবন উমাইয়্যা, শায়বা ইবন উসমান, সুহায়ল ইবন আমৃ্র, হুওয়াইতাব ইবন আবদুল উয্যা, মাকরায ইবন হাফস গোপনে বনু বকরকে সাহায্য করে । বনু খুযা'আ পলায়ন করে হেরেমে আশ্রয় গ্রহণ করে । কিন্তু তাদেরকে সেখানে হত্যা করা হয়। দড$৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।