১৪৬ সীরাতুল মুস্তাফা (সা) তাকে ইমাম নিয়োগ করেন। মদীনা থেকে এক ক্রোশ দূরে জুরুফ নামক স্থানে সৈন্যবাহিনীকে সমবেত করা হয়েছিল । সোমবার স্কালে যখন নবী (সা)-এর অবস্থার কিছুটা উন্নতি হয় এবং তিনি কিছু সুস্থবোধ করেন, তখন সাহাবায়ে কিরাম এটা মনে করেন যে, রাসূল (সা) সুস্থ হয়ে গিয়েছেন। এ সময় হযরত উসামা (রা) যুদ্ধের উদ্দেশ্যে অগ্রসর হওয়ার ইচ্ছা করেন। এমনি মুহূর্তে হযরত উসামার আম্মা উম্মে আয়মান লোক মারফত এটা অবহিত করেন যে, রাসূল (সো) অন্তিমকাল ও মৃত্যু কষ্টে রয়েছেন। সুতরাং কোন বিলম্ব করবে না। পরক্ষণেই এ সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে, রাসূলুল্লাহ সো) ইনতিকাল করেছেন। ০৯২1) «১11 [১13 411151 সমগ্র মদীনায় আকম্মিক ভীতি ছড়িয়ে পড়লো । সবাই দ্রুত মদীনায় ফিরে আসেন । বুবায়দা (রা) পতাকা নিয়ে এসে পবিত্র হজরার দরজায় স্থাপন করলেন । নবী সো)-এর ওফাতের পর হযরত সিদ্দীক আকবর (রো) খলীফা মনোনীত হওয়ার পর বিরোধিতা সত্বেও প্রথম কাজ হিসেবে তিনি হযরত উসামার বাহিনী প্রেরণ করেন এবং “জুরুফ' নামক স্থান পর্যন্ত স্বয়ং বিদায় দেবার জন্য গমন করেন । এভাবে উসামা বাহিনী রওয়ানা হয় এবং চল্লিশ দিন পর বিজয় লাভ করে ফিরে আসেন । যারা মুকাবিলার জন্য এগিয়ে এসেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। স্বীয় পিতা যায়িদ ইবন হারিসা (রা)-এর হত্যাকারীকে হত্যা করেন এবং তাদের বাড়ি-ঘর ও বাগান আগুন দিয়ে জ্বালিয়ে দেন। হযরত সিদ্দীকে আকবর (রা) মদীনার বাইরে গিয়ে তাদেরকে অভ্যর্থনা জ্ঞাপন করেন । যখন মদীনায় প্রবেশ করেন তখন মসজিদে নববীতে দু'রাক'আত নামায আদায় করেন। অতঃপর স্বীয় ঘরে গমন করেন।” বিদায় হজ্জ থেকে ফিরে আসার পর রাসূল (সা) আখিরাতের সফরের প্রস্তুতি শুরু করেন এবং তাসবীহ, তাহমীদ, তাওবা ও ইসতিগফারে নিমগ্ন হন। সর্বপ্রথম যার ছারা নবী করীম (সা)-এর ইনতিকাল নিকটবর্তী হওয়া প্রকাশ পায় তা হলো আল্লাহপাকের নাধিলকৃত আয়াত ঃ 4111 ০23 ৪৪ ০১1১2 ০৭৮৭। 5৩ ভে] 441 ১০০ নল] 2115505281-51855151-১8-2051581 “যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন। তিনি তো তাওবা কবুলকারী ।” (সুরা নাস্র) ১. আত-তাবাকাতুল কুবরা, ২ খ, পৃ. ১৩৭। দড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।