সীরাতুল মুস্তাফা (সা) ১৪৩ খুতবার পর হযরত উমর (রা) হযরত আলী (রো)-কে মুবারকবাদ জানান । হযরত বুরায়দার অন্তরও পরিষ্কার হয়ে যায় । যে বিষন্নতা ছিল তা দূর হয়ে যায় । এই খুতবার দ্বারা এটা বলা উদ্দেশ্য ছিল যে, হযরত আলী (রো) তার প্রিয় ও ঘনিষ্ট ব্যক্তি । তার সাথে এবং আমার পরিবারবর্গের সাথে মহব্বত রাখা ঈমানের দাবি । তার সাথে শক্রতা পোষণ করা, হিংসা, ঘৃণা ইত্যাদি ঈমানের দাবির পরিপন্থি । হাদীসের উদ্দেশ্য শুধু হযরত আলী (রা)-এর মহব্বতের গুরুত্ বর্ণনা করা। ইমামত ও খিলাফতের সাথে এর কোন সম্পর্ক নেই। সাধারণ জ্ৰানসম্পন্ন ব্যক্তিও এটা উপলব্ধি করতে সক্ষম যে, মহব্বত ও খিলাফতের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য । মহব্বত ও খিলাফতের জন্য এটি জরুরী নয় যে, যার সাথে মহব্বত থাকবে, তিনি কোন বিরতি ছাড়াই খলীফা হবেন। পিতা-মাতা, সন্তান-সন্ততি, স্ত্রী ও বন্ধুদের সাথে মহব্বত থাকে, এর ফলে কি সবাই খলীফা হয়ে যাবে? হযরত আব্বাস, হযরত ফাতিমা, ইমাম হাসান ও ইমাম হুসাইন (রা) সবাই নবী (সা)-এর প্রিয় হওয়া ব্যতীত কলিজার টুকরাও ছিলেন । যদি মহব্বত খিলাফতের দলীল হয়, তাহলে ইমাম হাসান (রা) প্রথম খলীফা হওয়া উচিত। যদি ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে বিবেচনা করা হয় এবং এটা বলা হয় যে, খিলাফত ঘনিষ্ট আত্মীয় হওয়ার উপর নির্ভর করে, তাহলে সর্বাণে হযরত ফাতিমাতুয যাহরা (রা) ক্রমাবয়ে ইমাম হাসান, ইমাম হুসাইন এবং চতুর্থ স্তরে হবেন হযরত আলী রো)। শী'“আ সম্প্রদায়ের মাযহাব অনুযায়ীও হযরত আলী (রা) চতুর্থ খলীফা হওয়ার অধিকারী । যদি আহ্লি সুন্নাত তাকে চতুর্থ খলীফা নির্বাচন করে, তাহলে অভিযোগ করা হবে কেন? এছাড়া গাদীরে খুমে যখন নবী (সা) খুতবা প্রদান করেন, তখন সাহাবায়ে কিরাম (রা) এবং নবীর পরিবারবর্গও উপস্থিত ছিলেন । কেউ খুতবার এই অর্থ মনে করেনি যে, রাসূল (সা)-এর পর কোন বিরতি ছাড়াই হযরত আলী (রা) খলীফা হবেন। অতঃপর দু'মাস পর নবী (সা) ইনতিকাল করেন এবং সাকীফায়ে বনী সায়েদায় খিলাফতের বিষয় নিয়ে আলোচনা হয় । সেখানে এ সমস্ত সাহাবাও উপস্থিত ছিলেন যারা গাদীরে খুমের খুতবার সময় উপস্থিত ছিলেন৷ কেউ এই হাদীসকে হযরত আলীর ইমামত বা খিলাফতের দলীল হিসেবে পেশ করে নি। হযরত আলী, হযরত এই হাদীস পেশ করে নি। বস্তৃত গাদীরে খুমের খুতবায় নবী (সা) হযরত আলী, আহলি বায়ত এবং বংশধরগণের প্রতি মহব্বতের নির্দেশ প্রদান করেছেন এবং তীদের প্রতি শক্রতা করতে নিষেধ করেছেন। আল-হামদু লিল্লাহ, সমস্ত আহ্লি সুন্নাত ওয়াল জামা'আত নবী পরিবারের প্রতি একান্ত আন্তরিকভাবে মহব্বত ও সম্মান প্রদর্শন করা স্বীয় দ্বীন ও ঈমানের অঙ্গ বলে মনে করে । কিন্তু শী'আদের মত এত অবুঝ ও অতি উৎসাহী নয় ফড$৮৬৬.2110001109,00107
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।