Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ সীরাতুলযুস্তাফা (সা) তা'আলা হামদ্‌ যিকর, শোকর, ইসতিগফার ও দু'আয় নিমগ্ন হলেন। এ মুহুর্তে এ আয়াত নাযিল হয়ঃ -০2০ ১০০১ “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিলাম । আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম ।” সূরা মায়িদা ঃ ৩ (ফাতহুল বারী ও শারহে মাওয়াহিব) ১০ যিলহজ্জ মিনায় পৌছে নবী (সা) (৬৩ বছর বয়সে) তার পবিত্র হাতে কুরবানীর পশু যবেহ করেন এবং হযরত আলী (রো) রাসূলুল্লাহ (সা)-এর পক্ষ থেকে ৩৭টি কুরবানী করেন। নবী (সা) মিনাতেও আরাফাতের অনুরূপ খুতবা প্রদান করেন। অবশেষে বিদায়ী তাওয়াফ শেষ করে যিলহজ্জ মাসের শেষদিকে মদীনায় গমনের অভিপ্রায় ব্যক্ত করেন। মিনায় পবিভ্র মাথা মুণ্ডন করার পর পবিত্র কেশ সাহাবাগণের মধ্যে বন্টন করে দেন, যাতে সাহাবায়ে কিরাম বরকত হিসেবে তাদের নিকট তা সংরক্ষণ করেন। যেহেতু এই হজ্জের পর দ্বিতীয়বার রাসূল (সা)-এর হজ্জ আদায়ের সুযোগ আসেনি এবং মিনা ও আরাফাতের খুতবায় এদিকে ইঙ্গিতও করেছেন এ কারণে এই হজ্জকে “বিদায়ী হজ্জ' (1১541 ২৯৯) বলা হয়। কেননা নবী (সা) এই হজ্জের মাধ্যমে স্বীয় উম্মাত থেকে বিদায় নিয়েছেন । এই হজ্জকে হুজ্জাতুল ইসলামও বলা হয়। কেননা হজ্জ ফরয হওয়ার পর ইসলামে এটাই ছিল প্রথম হজ্জ। বিদায় হজ্জ সম্পর্কে বিস্তারিত জানার জন্য যাদুল মা'আদ ও শারহে মাওয়াহিব ৭খ. পৃ. ১৩) দেখা যেতে পারে। গাদীরে * খুমের খুতবা নবী (সা) যখন হজ্জ থেকে আগমন করেন তখন পথে হযরত বুরায়দা আসলামী হযরত আলী (রো) সম্পর্কে কিছু অভিযোগ করেন। রাসূল (সা) গদীরেখুমে (মক্কা ও মদীনার মধ্যবর্তী একটি স্থানে নাম) এক খুতবা পেশ করেন এবং ইরশাদ করেন, আমিও একজন মানুষ, অচিরেই আমার প্রতিপালকের পক্ষ থেকে কোন দূত বা বাহক আমাকে ডাকার জন্য আগমন করবেন । আমি এ দাওয়াত কবুল করব । ইশারা ছিল এই দিকে যে, ইনতিকালের সময় নিকটবর্তী হয়েছে। অতঃপর আহলে বায়ত বা নবী পরিবারের প্রতি মহব্বতের তাগীদ করেন । হযরত আলী সম্পর্কে ইরশাদ করেন ০৯ ১১৯৯ (1০৯ ১১ ৯০ 5০১৫ (আমি যার দোস্ত আলীও তার দোস্ত)। ১. দ্রষ্টব্য, শারহে মাওয়াহিব, ৭খ. পৃ. ১৩ দড্৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।