সীরাতুল মুস্তাফা (সা) ১৪১ থেকে রওয়ানা হলেন। মুহাজির, আনসার এবং আত্মনিবেদিত সাহাবায়ে কিরামসহ অনেক দল রাসূল (সা)-এর সঙ্গী হলেন। নবৃওয়াতের উজ্জ্বল প্রদীপ মহানবী (সা)-এর সাথে নব্বই হাজার অথবা এক লক্ষ চৌদ্দ হাজার অথবা এর চেয়েও অধিক সাহাবা (রা) সফরসঙ্গী ছিলেন । যিলহজ্জ মাসের ৪ তারিখ রবিবার নবী (সা) মক্কা মুকাররমায় প্রবেশ করেন। শোরহে মাওয়াহিব, ৩ খ, পৃ. ১০৫)। নয়জন উন্মুল মু'মিনীন এবং সাইয়্যেদাতুন্ নিসা হযরত ফাতিমাতুয যাহ্রা রা) সাথে ছিলেন। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিশেষ খাদেমগণ সঙ্গী ছিলেন। ইতিপূর্বে রমযান মাসে হযরত আলী (রা)-কে সাদাকা আদায়ের জন্য ইয়ামানে প্রেরণ করেন, তিনি ও সেখান থেকে মক্কায় এসে নবী করীম (সা) সাথে মিলিত হন। অতঃপর রাসূল (সা) হজ্জের রুকনসমূহ আদায় করেন এবং আরাফাতের ময়দানে এক দীর্ঘ খৃত্বা পেশ করেন । প্রথমত তিনি আল্লাহ তা“আলার প্রশংসা করেন । অতঃপর ইরশাদ করেন, হে মানব মণ্ডলী! আমি যা বলছি তা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ কর, আমি হয়ত আগামী বছর এখানে তোমাদের সাথে মিলিত হতে পারব না। হে লোক সকল! তোমাদের জীবন-সন্মান, ধন-সম্পদ আজ থেকে পরস্পরের জন্য হারাম করা হলো । যেমন- আজকের এই পবিত্র দিন, এ মাস এবং এ শহর সবার জন্য (হত্যাকাণ্ড ও অপরাধ থেকে) হারাম ঘোষণা করা হলো । অন্ধকার যুগের সমস্ত রীতিনীতি আমার পদতলে পদদলিত । অন্ধকার যুগের সমস্ত খুন অর্থাৎ প্রতিশোধ গ্রহণের অধিকার বাতিল করা হলো । আমি সর্বপ্রথম (আমার নিজ গোত্রের) রাবী“আ ইবন হারিস ইবন আবদুল মুস্তালিবের খুন যা হুযায়ল গোত্রের উপর ছিল, এর প্রতিশোধ গ্রহণের অধিকার বাতিল করলাম । অন্ধকার যুগের সমস্ত সুদ বাতিল করা হলো । তোমাদের শুধু খণের মূল অংশ প্রদান করতে হবে । সর্বপ্রথম আমি (আমার চাচা) আব্বাস ইবন আবদুল মুস্তালিবের সুদ বাতিল করলাম । অতঃপর স্বামী-স্ত্রীর অধিকারের কথা বর্ণনা করেন । তিনি আরো ইরশাদ করেন, আমি তোমাদের নিকট এমন সুদৃঢ় বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা তা দৃঢ়ভাবে অনুসরণ কর তাহলে কখনো পথত্রষ্ট হবে না। আর তা হল আল্লাহর কিতাব (কুরআন) এবং রাসূলুল্লাহ সো)-এর সুন্নাত হহাদীস)। কিয়ামতের দিন আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো, তোমরা কি জবাব দেবে? সাহাবাগণ আরয করলেন, আমরা সাক্ষী দেব যে, আপনি আমাদের নিকট আল্লাহ তা'আলার পয়গাম পৌছিয়ে দিয়েছেন। আল্লাহর আমানত আদায় করেছেন, উম্মাতের কল্যাণ করেছেন । নবী (সা) তিনবার শাহাদাত অঙ্গুলী আকাশের দিকে উত্তোলন করে বলেন £ ৫১ ১$111 (হে আল্লাহ তুমি সাক্ষী থাক)। নবী (সা) খুতবা সমাপ্ত করলেন। হযরত বিলাল (রা) যোহর নামাযের আযান দেন। যোহর ও আসর একই সময় আদায় করা হয়। অতঃপর রাসূল (সা) আল্লাহ দড$৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।