Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ সীরাতুল মুস্তাফা (সা) মদীনা থেকে হজ্জের জন্য রওয়ানা হয়েছেন। ফলে হযরত আলী (রা) ইয়ামন থেকে সোজা মক্কা পৌছেন এবং বিদায় হজ্জে নবী (সা)-এর সাথে অংশগ্রহণ করেন।+ বিদায় হজ্জ আন্রাহ তা“আলার সাহায্যে মক্কী মুকাররমা বিজয় হয়। লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে । কুফর ও শিরকের মূলোৎপাটন করা হয়। বিভিন্ন ঘোত্রসমূহ দূর-দৃরান্ত থেকে এসে কুফর ও শিরক থেকে তাওবা করে এবং তাওহীদ ও রিসালাতকে খাটি অন্তরে স্বীকার করেছে, নবুওয়াতের ফরষ (দায়িত্ব) আদায় হয়েছে। বর্ণনা ও আমলের মাধ্যমে ইসলামী আহকামের তা'লীম পূর্ণাঙ্গ হয়েছে! ৯ম হিজরীতে হযরত আবু বকর সিদ্দীক (রা)-কে প্রেরণ করে কাবা ঘরকে জাহেলিয়াতের রীতিনীতি থেকে সম্পূর্ণ পবিত্র করা হয়। এবার নবী (সা)-এর স্বয়ং হজ্জের ফরয বাস্তবে সম্পন্ন করার সময় এসেছে, যাতে উম্মাতগণ সর্বকালের জন্য উপলব্ধি করতে পারে যে, কিরূপ মর্যাদার সাথে হজ্জ আদায় করতে হয় এবং হজ্জ আদায়ের জন্য হযরত ইবরাহীম ও হযরত ইসমাঈল (আ)-এর কি পদ্ধতি ছিল। হজ্জের শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদের তা"লীম ছিল এবং শিরকের কথা ও জাহেলিয়াতের রীতিনীতি থেকে সম্পূর্ণ পবিত্র ছিল। এ জন্য রাসূল (সা) তালবীয়ার মধ্যে এ১১২১ শব্দটি বিশেষভাবে বলতেন, যাতে শিরকের কোন প্রকার চিহ্ন বাকী না থাকে । রাসূল (সা) এভাবে তালবীয়া বলতেন $ এ] ২৮১1৩ ০৭1 91471 41429534521 45511 74414581 _ 1 4১১০১ 11ও হিজরতের পূর্বে নবী (সা) কয়েকবার হজ্জ আদায় করেন। জামি “তিরমিযীতে হযরত জাবির ইবন আবদুল্লাহ (রো) থেকে বর্ণিত, নবী করীম (সা) হিজরতের পূর্বে দু'বার হজ্জ আদায় করেন। ইবনু আলী নিহায়া নামক গ্রন্থে বর্ণনা করেন, হিজরতের পূর্বে রাসূল (সা) প্রতি বছর হ্জ্জ আদায় করতেন । ইবন জাওষী বলেন, এটা সঠিকভাবে জানা যায়নি যে, তিনি কতবার হজ্জ আদায় করেছেন । তবে এটা সর্বজন স্বীকৃত যে, হিজরতের পর তিনি মাত্র একবার হজ্জ আদায় করেছেন। ৯ম হিজরীতে হজ্জ ফরয হওয়ার আয়াত নাধিল হয় । এ বছর নবী (সা) হযরত সিদ্দীক আকবর (রো)-কে হজ্জের আমীর নিযুক্ত করে মক্কা মুকাররমায় প্রেরণ করেন এবং তীর নেতৃত্বে মুসলমানগণ হজ্জ আদায় করেন। ১০ম হিজরীর যিলকাণ্দ মাসে নবী করীম (সা) স্বয়ং হজ্জে গমনের অভিপ্রায় ব্যক্ত করেন এবং চতুর্দিকে এ ঘোষণা দেয়া হয় যে, এ বছর রাসূলুল্লাহ সো) হজ্জে গমন করবেন । অতঃপর ১০ম হিজরীর ২৫ যিলকা'দ মাসের শনিবার দিন যোহর ও আসরের মধ্যবর্তী সময়ে নবী (সা) মদীনা ১. যারকানী, ৩ খ, পৃ. ১০৩ দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।