সীরাতুল মুস্তাফা (সা) ১৩৯ দায়িতে থাকবে । অর্থাৎ তার জীবন ও সম্পদ, সম্মান ও মর্যাদা নিরাপদ ও হিফাযতে থাকবে । যে ব্যক্তি তা প্রদান করতে অস্বীকার করবে, সে আল্লাহ ও তার রাসূল এবং সমস্ত মুমিনের শক্র। আল্লাহ পাকের সালাত, সালাম, রহমত ও বরকত হযরত মুহাম্মদ (সো)-এর উপর বর্ষিত হোক ।”+ ইয়ামানে হযরত আলী (রো)-এর সারীয়া প্রেরণ বিদায় হজ্জের পূর্বে ১০ম হিজরীর রমযান মাসে নবী (সা) হযরত আলী (রা)-কে তিন'শ লোকের নেতা নিয়োগ করে ইয়ামান প্রেরণ করেন এবং পবিত্র হাতে হযরত আলীর মাথায় পাগড়ী বেঁধে দেন। এর তিনটি অংশ ছিল। পাগড়ীর একটি অংশ এক হাত পরিমাণ সামনে ঝুলিয়ে দেন এবং এক বিঘত পরিমাণ পিছনে ছেড়ে দেন। নির্দেশ করেন, সোজা চলে যাও, অন্য কোনদিকে দৃষ্টিপাত করবে না। সেখানে পৌছে প্রথমে যুদ্ধ করবে না বরং তাদেরকে প্রথম ইসলামের দাওয়াত প্রদান করবে । যদি তারা ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের সাথে মুকাবিলা করবে না। আল্লাহর শপথ, যদি তোমার হাতে এক ব্যক্তি হিদায়তপ্রাপ্ত হয়, তাহলে এটা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এর চেয়ে উত্তম। হযরত আলী তিনশ আরোহীকে সাথে নিয়ে কানাত নামক স্থানে গিয়ে তবু স্থাপন করেন । সেখান থেকে সাহাবাদের এক-একটি দল বিভিন্ন দিকে প্রেরণ করেন । মুসলিম বাহিনীর একটি দল সর্বপ্রথম মাযজাজ এলাকায় প্রবেশ করে এবং অনেক শিশু, নারী এবং উট ও বকরী ধরে নিয়ে আসে । এ সমস্ত গনীমতের মাল এক স্থানে জমা করা হয়। অতঃপর অন্য একটি দলের সাথে মুকাবিলা হয়। হযরত আলী (রা) তাদের ইসলামের দাওয়াত প্রদান করেন। তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে এবং মুসলমানদের উপর তীর এবং পাথর নিক্ষেপ করে । তখন হযরত আলী (রো) তাদের উপর হামলা করেন । ফলে তাদের বিশ ব্যক্তি নিহত হয় এবং অন্যান্যরা বিক্ষিপ্ত হয়ে পড়ে। কিছু বিরতির পর হযরত আলী (রা) পুনরায় তাদের পশ্চাদ্ধাবন করেন এবং দ্বিতীয়বার তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন। এবার তারা নিজেদের এবং কাওমের পক্ষ থেকে ইসলাম গ্রহণ করেন। অতঃপর অঙ্গীকার করেন যে, আল্লাহর হক সাদাকা আমরা আদায় করব। এরপর হযরত আলী (রা) গনীমতের মাল একত্র করেন এবং এক-পঞ্চমাংশ বের করে বাকী পাচ ভাগের চার অংশ যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে বন্টন করেন । এ সময় তিনি অন্য একজনকে বাহিনীর আমীর নিযুক্ত করে দ্রুত অন্য সাথীদের পূর্বেই মক্কা গমন করেন । কেননা হযরত আলী (রা) এ সংবাদ অবহিত হয়েছিলেন যে, নবী (সা) দড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।