Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ সীরাতুল মুস্তাফা (সা) গোত্রের লোকজন ও দেশের নামের উপর সাহায্য বা সহযোগিতা করার উদ্দেশ্যে আহবান জানাবে না; বরং এক আল্লাহ ও তার বিধানের প্রতি লোকজনকে আহবান করবে । যে ব্যক্তি আল্লাহর দিকে আহবান না করে গোত্র, কাওম ও দেশের দিকে আল্লাহ তা'আলার দ্বীনের দিকে হয়ে যায় । অর্থাৎ গোত্র, কাওম ও দেশের প্রতি আহবান থেকে বিরত হয়ে যায়। লোকজনকে পরিপূর্ণভাবে অযু করা, নির্ধারিত সময়ে নামায আদায় করা, নামাযে পরিপূর্ণভাবে রুকৃ'ও সিজ্দা করা, বিনয় ও নম্রতার সাথে নামায আদায় করার নির্দেশ প্রদান করবে । এ ছাড়া ফজর নামায কিছুটা অন্ধকার থাকতে এবং যোহর নামায সূর্য একটু ঢলে যাওয়ার পর আদায় করা, আসর নামায এ সময় পড়া যখন সূর্য পৃথিবীতে তাপ ছড়াতে থাকে এবং অন্ত যেতে থাকে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এবং রাত শুরু হলেই মাগরিব নামায আদায়, এরূপ বিলম্ব করা যাবে না, যার ফলে নক্ষব্রসমূহ উদিত হয়ে যায়। রাতের প্রথম এক -তৃতীয়াংশে ইশার নামায আদায় করার নির্দেশ দিবে। জুমু'আর নামাযের জন্য যখন আযান দেয়া হবে তখন দৌড়ে জুমু'আর নামাযের জন্য মসজিদে গমন করা এবং জুমু'আর নামাষের পূর্বে গোসল করার জন্য নির্দেশ দিবে । এ ছাড়া গনীমতের মাল থেকে আল্লাহর হক এক-পঞ্চমাংশ বের করে রাখবে । মুসলমানদের জমি থেকে উৎপাদিত শস্য থেকে সাদাকা আদায় করা, যে জমি ঝর্ণার পানি অথবা বৃষ্টির পানি দ্বারা চাষাবাদ করা হয়, এ জমির উৎপাদিত শস্যের এক-দশমাংশ ওয়াজিব হিসেবে দান করা, যে জমির চাষাবাদ কুয়ার পানি দ্বারা করা হয়, এ জমির উৎপাদিত শস্যের বিশ ভাগের এক অংশ ওয়াজিব হিসেবে আদায় করার নির্দেশ প্রদান করবে । (এছাড়া যাকাতের আরো বিধান হলো এই যে,) দশটি উটের জন্য দু'টি বকরী, একটি বকরী যাকাত হিসেবে আদায় করা ওয়াজিব । আল্লাহ পাক এটা ঈমানদারগণের উপর ফরয করেছেন । যে ব্যক্তি ফরযের চেয়ে অতিরিক্ত দান করবে এটা তার জন্য উত্তম হবে। যে ইয়াহুদী অথবা খ্রিস্টান খাঁটি অন্তরে ইসলাম গ্রহণ করবে, সে ঈমানদারগণের অন্তর্ভুক্ত হবে । তাদের অধিকার ও বিধান মুসলমানদের মত হবে । যে তার ইয়াহুদী অথবা খ্রিস্টান ধর্মের উপর প্রতিষ্ঠিত বা অটল থাকবে এবং ইসলামী হুকুমতের প্রজা হিসেবে বাস করতে সম্মত হবে, পুরুষ অথবা নারী, আযাদ অথবা দাস প্রত্যেক প্রাপ্ত-বয়স্কের উপর জিযিয়া প্রদান করা অথবা এর পরিবর্তে কাপড় দান করা তার উপর জরুরী হবে । সুতরাং যে ব্যক্তি জিষিয়া আদায় করবে, সে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের দড্৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।