সীরাতুল মুস্তাফা সো) ১৩৫ প্রথমে মৃত্যুবরণ কর, তাহলে তোমার পুত্র এ ফিতনার সম্মুখীন হবে । হযরত যুরারাহ্ আরয করলেন, হে আল্লাহ্র রাসূল! আপনি দু'আ করুন যেন, আমি এ ফিতনায় পতিত না হই। নবী (সা) দু'আ করলেন হযরত যুরারাহ্ (রা)-এর ইনতিকালের পর হযরত উসমান গণী (রা)-এর শাহাদাতের ঘটনা সংঘটিত হয়। হযরত যুরারাহ্র পুত্র বিদ্রোহীদের দলভুক্ত ছিল। (১1০) «!115) (যাদুল মা'আদ, ৩ খ, পৃ. ৫৯; যারকানী ৪ খ, পৃ. ৬৭)। ইয়ামনে ইসলামের তালীম (১০ম হিজরী) ৯ অথবা ১০ হিজরীতে রাসূলুল্লাহ (সা) হযরত আবু মূসা আশ“আরী ও হযরত মু'আয ইবন জাবাল (রা)-কে ইয়ামনের লোকদের দীন ইসলামের তালীম প্রদানের জন্য প্রেরণ করেন। তবে দু'জনকে এক যায়গায় প্রেরণ করেন নি। আবূ মুসাকে (রা)-কে ইয়ামনের পূর্ব প্রান্তে এবং মু'আয (রো)-কে পশ্চিম প্রান্তে অর্থাৎ আদন ও জানুদ-এর বিভিন্ন এলাকায় তালীম ও তাবলীগের কাজ করার নির্দেশ দান করেন। নাজরানে সারীয়ায়ে খালিদ ইবন ওয়ালীদ প্রেরণ ১০ হিজরীর রবিউস সানী অথবা জুমাদাল উলা মাসে নবী (সো) খালিদ ইবন ওয়ালীদ রো)-কে একটি সারীয়ার নেতা নির্ধারণ করে নজরান এবং এর আশেপাশের এলাকায় প্রেরণ করেন এবং এ নির্দেশ প্রদান করেন যে, যুদ্ধের পূর্বে তিনবার ইসলামের দাওয়াত দিবে । যদি তারা দাওয়াত কবৃল করে, তাহলে তোমরা তাদের ইসলামকে গ্রহণ করবে । আর যদি ইসলামের কবুল করতে অস্বীকার করে, তাহলে তাদের সাথে যুদ্ধ করবে। কিন্ত খালিদ (রা) যখন নজরান পৌছেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন, তখন তারা কোন প্রশ্ন ছাড়াই শোনামাত্র ইসলাম গ্রহণ করে । হযরত খালিদ (রা) সেখানে অবস্থান করে তাদেরকে ইসলামের তালীম দিতে থাকেন এবং এক পত্রের মাধ্যমে নবী (সা)-কে এ সংবাদ অবহিত করেন। নবী করীম তার পত্রের জবাবে নজরানের বনী হারিস ইবন কাব গোত্রের একটি প্রতিনিধি দল নিয়ে মদীনায় আগমনের জন্য নির্দেশ প্রদান করেন । এ পত্রের মর্মানৃযায়ী খালিদ (রা) বনী হারিসের একটি প্রতিনিধি দল নিয়ে মদীনায় উপস্থিত হলেন। নবী (সা) তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে সেখানে অবস্থানের ব্যবস্থা করেন। ১০ হিজরীর যিলকা'দ মাসে যখন তারা মদীনা থেকে নজরান গমন করেন, তখন নবী (সা) কায়স ইবন হাসানকে তাদের নেতা নিয়োগ করেন এবং প্রতিনিধি দল ফিরে যাওয়ার পর আমর ইবন হাযমকে ফরয ও সুন্নাতের এবং ইসলামের বিধি-বিধান তালীম প্রদান ও সাদাকা আদায়ের আমিল নিয়োগ করে প্রেরণ করেন। সাথে একটি ফরমান বা প্রজ্ঞাপন লিখে তাদের নিকট প্রেরণ করেন৷ লিপিটি হলো এই ঃ দড$৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।