Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ সীরাতুল মুস্তাফা (সা) বলেন, আমি তোমাদেরকে আরো পীাচটি খাসলতের কথা বলব, যাতে শ খাসলত পূর্ণ হয়ে যায়। (১) যে বস্তু খাওয়া হয়না তা জমা রেখ না; (২) যেখানে থাকবে না তা নির্মাণ করো না; (৩) যে বস্তু আগামীকাল ছেড়ে যাবে তা নিয়ে পরস্পর হিংসা করো না; (৪) এ আল্লাহ্‌ তা“আলাকে ভয় কর যার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে এবং তার সামনে হাযির হতে হবে €€) এ বস্তু কামনা কর; যাতে তোমরা অনন্তকাল থাকবে অর্থাৎ আখিরাত ।” এ সমস্ত লোক নবী (সা)-এর উপদেশ নিয়ে দেশে ফিরে যায় এবং তা স্মরণ রেখে আমল করতে থাকে ।১ ৩৪. বনী মুনতাফিক প্রতিনিধি দল বনী মুনতাফিক প্রতিনিধি দল ফজর নামাযের পর নবী করীম (সা)-এর খেদমতে হাযির হয়। ঘটনাক্রমে এ দিন নবী (সো) সাহাবায়ে কিরামকে একত্র করে তাদের সামনে এক দীর্ঘ খুতবা পেশ করেন । এতে হাশর-নশর ও বেহেশত-দোযখের অবস্থা বর্ণনা করেন। খুতবা শেষ হওয়ার পর তারা রাসূল (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করেন এবং দেশে গমন করেন। বিস্তারিত খুতবা দু'পৃষ্ঠার মত। হাফেয ইবন কাইয়্যেম যাদুল মা'আদে তা উল্লেখ করেছেন। ৩৫. নাখা* প্রতিনিধি দল (মাহে মুহাররম ১১ হিজরী) নাখা* ইয়ামনের একটি গোত্র । ১১ হিজরীর মুহাররম মাসের মধ্য দশকে এ গোত্রের দু'শ ব্যক্তি নবী করীম (সা)-এর খেদমতে উপস্থিত হয় । তাদের মধ্যে যুরারাহ্‌ ইবন আমৃর নামক এক ব্যক্তিও ছিলেন, এ সফরে তিনি অনেক স্বপ্ন দেখেন এবং রাসূল নিকট তা বর্ণনা করেন। তিনি তার স্বপ্রের ব্যাখ্যা বর্ণনা করেন। যুরারাহ্‌ ইবন আমর তীর স্বপ্ন বর্ণনা করে বলেন, আমি স্বপ্রে দেখতে পাই যে, যমীন থেকে একটি অগ্নি বের হয়ে আমার এবং আমার পুত্রের মধ্যে অন্তরায় হয়ে দীড়িয়েছে এবং এ অগ্নি আহ্বান করছে ঃ ১০1৮৩ ০/৯। 41 ৮১৯৮। ৮৯০1১০৮০551 554 “আমি হলাম আগুন, আমি হলাম আগুন । কোন চক্ষুম্মান ও কোন অন্ধ আমাকে আহার করতে দাও । আমি তোমাদেরকে, তোমাদের পরিবারবর্গকে এবং সম্পদকে খেয়ে ফেলবো ।” নবী (সা) ইরশাদ করেন ঃ একটি ফিত্না সৃষ্টি হবে, যার ফলে লোকজন তাদের ইমাম ও খলীফাকে হত্যা করবে । বদকার লোক নিজেদেরকে নেককার মনে করবে । মুশমিনদেরকে হত্যা করা পানি পান করা থেকে অধিক স্বাদের হবে । যদি তোমার পুত্র তোমার আগে মৃত্যুবরণ করে, তাহলে তুমি এ ফিতনার সম্মুখীন হবে । আর যদি তুমি ১. যাদুল মা'আদ, ৩ খ, পৃ. ৫৪ দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।