Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ সীরাতুল মুস্তাফা (সা) ৩১. বনী আবস্‌ প্রতিনিধি দল বনী আবস্‌ এর তিন ব্যক্তি রাসূল (সা)-এর খেদমতে হাযির হয়ে আরয করেন, হে আল্লাহর রাসূল । আমরা এটা অবগত হয়েছি যে, হিজরত ব্যতীত ইসলাম গ্রহণযোগ্য হয় না। আমাদের নিকট কিছু মাল ও গবাদিপশু রয়েছে এবং এগুলোর উপর আমরা জীবিকা নির্বাহ করি। যদি হিজরত ব্যতীত ইসলাম গ্রহণযোগ্য না হয়, তাহলে এরূপ মাল দ্বারা কি কল্যাণ ও বরকত হবে £ আমরা সমস্ত বিক্রি করে আপনার দরবারে হাযির হয়ে যাব । রাসূল (সা) তাদেরকে বলেন ঃ (6২৫1051০০41 74015 01804 ৬০০৯ 411 1৩21 “আল্লাহকে ভয় কর যেখানেই থাক না কেন। আল্লাহ তোমাদের আমলের সাওয়াবে কোন-হ্রাস করবেন না।”১ ৩২. গামিদ প্রতিনিধি দল ১০ম হিজরীতে ইয়ামনের গামিদ গোত্রের দশ ব্যক্তির এক প্রতিনিধি মদীনা আগমন করে বাকী নামক স্থানে অবতরণ করে এবং আসবাবপত্রের নিকট একটি কিশোরকে রেখে তারা নবী করীম (সা)-এর দরবারে হাযির হয় । তিনি জিজ্ঞাসা করেন, আসবাবপত্রের নিকট কোন ব্যক্তিকে রেখে এসেছে? তারা আরয করলো, হে আল্লাহ্‌র রাসূল! একটি কিশোরকে । তিনি বললেন £ একটি থলে চুরি হয়ে গিয়েছিল । তন্মধ্যে এক ব্যক্তি বললো, এ থলে ছিল আমার । তিনি বললেন, ভয় করো না, তা পাওয়া গেছে। এ লোকজন যখন তাদের আসবাবপত্রের নিকট উপস্থিত হয়, তখন দেখতে পায় যে, কিশোরটি ঘুমিয়ে পড়েছে । জাগ্রত হওয়ার পর দেখতে পায় যে, থলেটি নেই। তখন এর খোজে বের হয়। দূরে একটি লোককে উপবিষ্ট দেখে তার নিকট গমন করলে সে পলায়ন করে। সেখানে পৌছে মাটির মধ্যে গর্ত দেখতে পায়। সেখানে থলেটি পাওয়া যায় । আমরা বললাম, নিঃসন্দেহে আপনি আল্লাহ্‌র সত্য নবী । নবী (সা) উবাই ইবন কাব (রা)-কে নির্দেশ প্রদান করেন যে, তাদেরকে তুমি কুরআন শিক্ষা দাও । রওয়ানা হওয়ার সময় তাদেরকে শরী'আতের বিধানসমূহ লিপিবদ্ধ আকারে প্রদান করেন এবং প্রথামত তাদেরকে উপটৌকনও প্রদান করেন ।২ ৩৩. আয্দ প্রতিনিধি দল আযদ গোত্রের সাত ব্যক্তির একটি প্রতিনিধি দল নবী করীম (সা)-এর খেদমতে উপস্থিত হয়। তাদের স্বভাব-চালচলন ও ব্যক্তিত্ব নবী (সা)-এর পসন্দ হলো । তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কে ? প্রতিনিধি দলের লোকজন আরয করলেন, আমরা হলাম মু'মিন । রাসূল (সা) মৃদু হেসে বললেন, প্রত্যেক কথার মধ্যেই একটি হাকীকত ১. যাদুল মা'আদ, ৩ খ, পৃ. ৫৩। ২. যাদুল মা'আদ, ৩ খ, পৃ. ৫৩; যারকানী, ৪ খ, পৃ. ৬৩ । দড্৮৬৬.211000110200107

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।