Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা সো) ১৩১ উবাদা খাযরাজীকে চারশ* আরোহীর সাথে কানাতের দিকে প্রেরণ করেন। কায়স ইবন সা'আদকে ইয়ামনের সুদা" আ এলাকার গমন করার জন্য নির্দেশ প্রদান করেন । যিয়াদ ইবন হারিস সদাঈ এ সংবাদ পেলে তিনি রাসূল (সা)-এর খেদমতে হাযির হয়ে আরয করলেন, হে আল্লাহর রাসূল! আপনি আপনার বাহিনী ফিরিয়ে নিন। আমি আমার কাওমের ইসলাম গ্রহণের দায়িত্ গ্রহণ করলাম । নবী (সা) কায়স ইবন সা“'আদকে প্রতিনিধি দল নিয়ে নবী (সা)-এর খেদমতে উপস্থিত হন। সবাই ইসলাম গ্রহণ করে এবং রাসূল (সা)-এর পবিত্র হাতে বায়'আত গ্রহণ করে । নবী করীম (সা) যিয়াদকে উদ্দেশ্য করে বলেন, হে যিয়াদ! তোমার কাওম তোমার খুবই অনুগত । যিয়াদ আরয করলেন, হে আল্লাহর রাসূল! এটা হলো আল্লাহ ও আল্লাহর রাসূলের ইহসান । আল্লাহ তা“আলা তাদেরকে ইসলামের প্রতি হিদায়ত দান করেছেন । বায় 'আত গ্রহণ করে এ সমস্ত লোকই দেশে গমন করে । সমস্ত গোত্রের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে । বিদায় হজ্জে এক*শ ব্যক্তি অংশগ্রহণ করে ।১ ২৯. গাস্সান প্রতিনিধি দল ১০ হিজরীর রমযান মাসে গাস্সান গোত্রের তিন ব্যক্তি নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন এবং আরয করেন, আমাদের কাওম আমাদের অনুসরণ করে কিনা, আমাদের জানা নেই। তাদের ফিরে যাওয়ার সময় রাসূল (সা) তাদেরকে কিছু অর্থ ও উপহার প্রদান করেন। যেহেতু তাদের কাওম ইসলাম গ্রহণ করেনি, ফলে তারা নিজেদের ইসলাম গোপন রাখেন । এমনি অবস্থায় তাদের দু'ব্যক্তি ইনতিকাল করেন। তৃতীয় ব্যক্তি ইয়ারমুকের যুদ্ধে হযরত আবু উবায়দার সাথে সাক্ষাৎ করে তাকে স্বীয় ইসলাম গ্রহণ সম্পর্কে অবহিত করেন। হযরত আবু উবায়দা (রা) তাকে অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন। ৩০. সালমান প্রতিনিধি দল ১০ম হিজরীর শাওয়াল মাসে সালমান গোত্রের সাত ব্যক্তির একটি প্রতিনিধি দল নবী করীম (সা)-এর খেদমতে হাযির হয়ে ইসলাম গ্রহণ করেন এবং নিজ এলাকার অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের কথা বলেন। নবী (সা) পবিত্র হাত উঠিয়ে দু'আ করেন, অতঃপর তাদেরকে কিছু অর্থ ও উপহার দিয়ে বিদায় করেন। বাড়ি গিয়ে তারা এটা উপলব্ধি করে যে, যে দিন এবং সে সময় নবী (সা) দু'আ করেছেন, এ দিনেই তাদের এলাকায় বৃষ্টিপাত হয়েছে।৩ ১. উয়ুনুল আসার, ২ খ, পূ. ২৫৪ । ২. যারকানী, ৪ খ, পৃ. ৬১। ৩. প্রারণুস্ত, দড$৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।