১৩০ সীরাতুল মুস্তাফা (সা) নিরাপদে থাকবে । অতঃপর খাওলান গোত্রের মূর্তি যার নাম ছিল আম্মে আনস, সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা আরয করলো, আল-হামদু লিল্লাহ, আপনার হিদায়ত ও তালীমের কারণে এঁ মূর্তিপূজা দূরীভূত হয়েছে। মাত্র কয়েকজন প্রাচীন নর-নারী এখানো আম্মে আনসের পূজা করে । এবার ফিরে যাবার পর এ মূর্তি সম্পূর্ণ ধ্বংস করে ফেলব ইনশাআল্লাহ । নবী (সা) তাদেরকে ইসলামের ফরয ও কর্তব্যসমূহ শিক্ষা দিলেন এবং নিম্নলিখিত বিষয়ে উপদেশ প্রদান করেন। ক. অবশ্যই অঙ্গীকার পুরণ করবে । খ. আমানত আদায় করবে। গ. প্রতিবেশীর প্রতি দৃষ্টি রাখবে । ঘ. কারো উপর যুলম করবে না। রর ফিরে যাওয়ার সময় দলের প্রত্যেককে বার উকিয়া রৌপ্য প্রদান করেন। দেশে ফিরে প্রথমেই তারা 'আম্মে আনস" নামক মূর্তি ধ্বংস করে ।১ ২৭. মুহারিব প্রতিনিধির দল মুহারিব গোত্রের লোকগুলো ছিল অত্যন্ত উদ্ধত স্বভাবের । মক্কায় হজ্জের সময় যখন নবী করীম (সা) লোকজনকে ইসলামের দাওয়াত প্রদান করতেন, তখন এ সমস্ত লোক নবী (সা) এর সাথে অত্যন্ত রূঢ় আচরণ করত । ১০ম হিজরীতে এ গোত্রের দশজনের একটি প্রতিনিধি দল তাদের গোত্রের পক্ষ থেকে খেদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করে। তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমার সাথীদের মধ্যে আপনার বিরুদ্ধে আমার চেয়ে অধিক কঠোর ও রুক্ষ ব্যবহার এবং ইসলাম থেকে দূরে কেউ ছিল না। আমার সাথীরা মৃত্যুবরণ করেছে। আল্লাহ তা'আলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে, তিনি আমাকে জীবিত রেখে আপনার প্রতি ঈমান আনয়নের সৌভাগ্য দান করেছেন। নবী (সা) বলেন, অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে । আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনি আমার জন্য মাগফিরাতের দু'আ করুন, আপনার সাথে আমি অন্যায় করেছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। রাসূল (সা) বলেন, কুফরীর অবস্থায় যা কিছু করা হয় ইসলাম গ্রহণের ফলে তা ক্ষমা করে দেয়া হয়। অতঃপর রাসূল (সা)-এর অনুমতি নিয়ে তারা দেশে প্রত্যাবর্তন করে ।২ ২৮. সুদা"আ প্রতিনিধি দল ৮ম হিজরীতে জি'রানা থেকে ফিরে আসার পর নবী (সা) মুহাজির ইবন আবূ উমাইয়্যাকে সান“আ, যিয়াদ ইবন লাবীদকে হাদ্রামাউত এবং কায়স ইবন সা'আদ ইবন ১. যাদুল মা'আদ, ৩১ খ, পৃ. ৫০; উয়ুনূল আসার, ২ খ, পৃ. ২৫৩। ২. যাদুল মা'আদ, ৩ খ, পূ. ৫০। ফড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।