Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১২৯ “সমস্ত প্রশংসা এ আল্লাহ্‌র জন্য, যিনি তোমাদেরকে ইসলাম ুহণের হিদায়ত দান করেছেন, যে ব্যক্তি অনৈসলামিক ও অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে, সে হবে দোযখবাসী।” প্রতিনিধি দলের নেতা আবূ দাবীব আরয করেন, হে আল্লাহর রাসূল! আমার অন্তরে মেহমানদারী করার খুব স্পৃহা রয়েছে, এতে কি কোন সাওয়াব হবে? তিনি বললেন, হ্যা ধনী দরিদ্র যার উপরই ইহ্সান কর, তা হবে সাদাকার অন্তর্ভূক্ত । এর পর তিনি বললেন, হে রাসূল মেহমানদারীর সীমা কতদিন? রাসূল (সা) বললেন ঃ তিন পর্যন্ত মেহমানদারী করা কর্তব্য । অতঃপর মেহমানদারী হবে সাদাকার অন্তর্ভুক্ত । অতঃপর মেযবানের মনে কষ্ট দিয়ে অতিরিক্ত অবস্থান করা মেহমানের জন্য জায়েয নয়। তিন দিন অবস্থানের পর প্রতিনিধি দল ফিরে যায় । যাওয়ার সময় নবী করীম (সা) তাদেরকে কিছু হাদিয়া প্রদান করেন।১ ২৫. বনী মুররা প্রতিনিধি দল গাযওয়ায়ে তাবুকের পর ৯ম হিজরীতে বনী মুররার তের ব্যক্তির একটি প্রতিনিধি দল নবী করীম (সা)-এর খেদমতে উপস্থিত হয় । এ দলের নেতা ছিলেন হারিস ইবন আউফ । তারা আরয করলো, হে আল্লাহর রাসূল! আমরা আপনারই বংশধর । আমরা আপনার পূর্ব পুরুষ লুওয়াই ইবন গালিব-এর আওলাদ । এটা শুনে রাসূল (সা) মৃদু হাসলেন এবং তাদের শহরের অবস্থা জিজ্ঞাসা করলেন। তারা আরয করলো, হে আল্লাহর রাসূল! দুর্ভিক্ষের কারণে শহরের অবস্থা অত্যন্ত শোচনীয় । নবী (সা) তখনই বৃষ্টির জন্য দু'আ করলেন । যখন তারা বাড়ি ফিরে আসে তখন এটা প্রতীয়মান হলো যে, যেদিন রাসূল (সা) দু'আ করেন। এ দিনেই বৃষ্টি হয়েছে। সমস্ত দেশ ফলে-ফুলে শস্য-শ্যামল হয়ে উঠেছে। দেশে রওয়ানা হওয়ার সময় রাসূল (সা) তাদের প্রত্যেককে দশ উকিয়া রৌপ্য এবং হারিস ইবন আউফকে বার উকিয়া রৌপ্য প্রদান করেন ।২ ২৬. খাওলান প্রতিনিধি দল ১০ হিজরীর শাবান মাসে ইয়ামন থেকে দশ ব্যক্তির একটি প্রতিনিধি দল নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হয় । তারা আরয করলো, হে আল্লাহর রাসূল! আমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনয়ন করেছি। আমাদের উপর আল্লাহ পাক ও তীর রাসূলের বিরাট ইহ্‌সান রয়েছে । অনেক দূরের পথ অতিক্রম করে সাক্ষাতের আশা ও উদ্দীপনা নিয়ে আপনার দরবারে হাযির হয়েছি। নবী (সা) বললেন, তোমাদের এ সফর বিফল হবে না । প্রতিটি পদক্ষেপে তোমাদের জন্য নেকী রয়েছে। যে ব্যক্তি আমার যিয়ারতের জন্য মদীনা আগমন করে, সে কিয়ামতের দিন আমার আশ্রয়ে এবং ২. উয়ুনুল আসার, ২ খ, পৃ. ২৫১-২৫২ সীরাতুল মুস্তফা (সো) ৩য় খন্ড-__৯ ফড্৮৬৬.21170001109,00107

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।