Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ সীরাতুল মুস্তাফা (সো) পরিমাণ মজাদার ও উত্তম খানা পরিবেশ করছ যা আমরা আমাদের ঘরে প্রত্যহ তৈরি করতে সক্ষম নই। মিকদাদ (রা) বলেন, এ সমস্তই হলো নবী (সা)-এর পবিত্র হাতের বরকত এবং তাদেরকে ঘটনা সম্পর্কে অবহিত করেন। এতে এ লোকদের ঈমান আরো দৃঢ় হয় এবং কিছু দিন অবস্থান করে মাসায়েল ও আহকাম শিক্ষা লাভ করে বাড়ি গমন করে। রওয়ানা হওয়ার সময় রাসূল (সা) তাদেরকে পথ খরচ ও উপটোকন প্রদান করেন।১ ২৩. উষ্রাহ প্রতিনিধি দল ৯ম হিজরীতে ইয়ামনের উয্রাহ গোত্রের ১২ ব্যক্তি রাসূলুল্লাহ সো)-এর খেদমতে উপস্থিত হন। তিনি তাদেরকে আহ্লান ও মারহাবা বলেন, তারা আরয করলো, আপনি কোন বিষয়ের দিকে আহবান করেন ? রাসূল (সা) বললেন, এক আল্লাহ্র ইবাদত কর এবং এ বিষয়ে সাক্ষ্য প্রদান কর যে, আমি সমস্ত লোকের প্রতি আল্লাহ্‌র রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। অতঃপর তারা ইসলামের ফরয সম্পর্কে জিজ্ঞাসা করে। নবী (সা) তাদেরকে ইসলামের ফরয বিধান সম্পর্কে অবহিত করেন । তখন প্রতিনিধি দলের লোকজন বললো, আমরা সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ছাড়া কোন মা“বৃদ নেই। আপনি নিশ্চয়ই আল্মাহর রাসূল, আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা তা কবৃল করেছি । আমরা আন্তরিকভাবে অনুসারী ও সহযোগী সাহায্যকারী । হে আল্লাহর রাসূল! আমরা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করছি সেখানে হিরাকল রাজত্ব করেন। আপনার উপর কি এ ব্যাপারে কোন ওহী নাধিল হয়েছে? রাসূল (সা) বললেন, অচিরেই সিরিয়া বিজয় হবে এবং হিরাকল সেখান থেকে পলায়ন করবে । জ্যোতিষ বা যাদুকরের নিকট ভবিষ্যতের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা এবং তাদের যবেহকৃত খাদ্য গ্রহণ থেকে নিষেধ করেন এবং বলেন, তোমাদের উপর শুধু কুরবানী ওয়াজিব । কয়েকদিন অবস্থানের পর ফিরে যাওয়ার সময় রাসূল (সা) তাদেরকে কিছু হাদিয়া দিয়ে বিদায় করেন।২ ২৪. বাল্লী প্রতিনিধি দল ৯ম হিজরীর রবিউল আউয়াল মাসে বান্ী প্রতিনিধি দল নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করে । রাসূল (সা) বলেন ঃ ৬৫৪ ১১০০১] ১৪৪ ০৪০ ০০১ ০০ এ৫৪ (994 ৯৫1৪ 5541 44 ৮৯৭ ১৮4। ৪৪ ১. যাদুল মা'আদ, ৩ খ. পৃ. ৪৮-৪৯। ২. যাদুল মা'আদ, ৩ খ, পৃ. ৪৮-৪৯। দড$৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।