সীরাতুল মুস্তাফা (সা) ১২৭ ২১. বনী আসাদ গোত্রের প্রতিনিধি দলের আগমন (৯ম হিজরী) বনী আসাদ গোত্রের দশ ব্যক্তি নবী (সা)-এর খেদমতে উপস্থিত হয়৷ এ সময় তিনি মসজিদে অবস্থান করছিলেন । তারা প্রথমে রাসূলকে সালাম করে । অতঃপর তাদের মধ্য থেকে এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! আমরা সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ এক, তার কোন শরীক নেই এবং আপনি তার বান্দা ও রাসূল । আপনার আহবান ব্যতীত আমরা আপনার দরবারে হাযির হয়েছি। তখন আন্মাহ তা'আলা এ আয়াত নাযিল করেন ঃ ১০:4/১559৩ ত০195% 3১194. 044০ ০১০ “তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে এটা মনে করে। আপনি বলুন, তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ মনে করো না; বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও ।” (সূরা হুজুরাত ৪ ১৭) 4১১1] ০১০/১০ ০৮৮০ ক ৮6 তো 0৮৮৮14545৮৯ বি ০০ এ ০০১০০1১০১ ০০০১৮১১ “বাদশাহর দরবারে সেবা করছ বলে খোটা দিতে যাবে না; বরং বাদশাহ্ যে তোমাকে সেবা করার সুযোগ দান করেছেন তার সেই অনুগ্রহ স্মরণ রেখো ।” অতঃপর জ্যোতিষ্ক বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করে । নবী (সা) এ বিদ্যা চর্চা করা নিষেধ করেন ।১ ২২. বাহ্রায়া প্রতিনিধি দল ইয়ামানের বাহ্রায়া গোত্রের তের ব্যক্তির একটি প্রতিনিধি দল নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হয়। তারা হযরত মিকদাদ ইবন আসওয়াদ (রা)-এর বাড়িতে অবস্থান করেন। হযরত মিকদাদ (রা) তাদের আগমনের পূর্বেই একটি বিরাট পেয়ালার মধ্যে হায়স (০.২) তৈরি করেছিলেন । মেহমান আগমনের পর তা তাদের সামনে পেশ করেন । সবাই খুব তৃপ্তি সহকারে খাওয়ার পরও কিছু অবশিষ্ট রয়ে যায়। হযরত মিকদাদ (রা) স্বীয় বাদী সিদরার মাধ্যমে এই পেয়ালা নবী (সা)-এর সমীপে প্রেরণ করেন। তিনি এবং নবী গৃহের সবাই আহার করার পর পেয়ালা ফিরিয়ে দেন। মেহমান যতদিন অবস্থান করেন ততদিন তারা এঁ পেয়ালা থেকে তৃপ্ত সহকারে আহার করতে থাকে । একদিন মেহমানগণ অবাক হয়ে জিজ্ঞাসা করেন, হে মিকদাদ! আমরা শুনেছি, মদীনাবাসীদের পানাহার অত্যন্ত সাধারণ, অথচ তুমি আমাদেরকে প্রত্যহ এত ১. উয়ুনূল আসার, ২ খ, পৃ. ২৫। দড$৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।