Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ সীরাতুল মুস্তাফা (সা) সিয়াদ ইবন ওয়ালীদকে এ যুবকের প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য পত্রের মাধ্যমে নির্দেশ প্রদান করেন।১ ১৯. হুযায়ম প্রতিনিধি দল হুযায়ম গোত্রের প্রতিনিধিদল যখন মসজিদে নববীতে উপস্থিত হয়, তখন নবী (সা) জানাযার নামায আদায় করছিলেন। এই লোকজন আলাদা বসে রইল, নবী (সা) তাদেরকে ডেকে বললেন, তোমরা কি মুসলমান নও? তারা আরয করলো, আমরা মুসলমান । তিনি বললেন, তাহলে তোমার ভাই-এর জানাযায় কেন অংশগ্রহণ করনি তারা আরয করলো, হে আল্লাহর রাসূল! আমরা এ ধারণা পোষণ করেছিলাম যে, যতক্ষণ পর্যন্ত আপনার নিকট বায়'আত গ্রহণ না করব, ততক্ষণ পর্যস্ত আমাদের জন্য জানাযা ইত্যাদিতে অংশগ্রহণ করা জায়েয হবে না। রাসূল (সা) বললেন, তোমরা মুসলমান, যেখানেই অবস্থান কর। অতঃপর তারা রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র হাতে বায়'আত গ্রহণ করেন এবং তাদের এলাকায় ফিরে যান। সর্বকনিষ্ঠ এক যুবককে তারা তাদের আসবাবপত্র হিফাযতের জন্য রেখে গিয়েছিলেন নবী (সা) তাকে ডাকলেন, সে সামনে আগমন করে নবী করীম (স)-এর হাতে বায়'আত গ্রহণ করে । তারা আরয করলেন, হে আল্লাহর রাসূল! এই ছেলেটি আমাদের মধ্যে কনিষ্ঠ এবং আমাদের খাদিম। নবী (সা) বললেন, এ «111 এ) ৫০১৮১ 5৪1 ১৯.০। (কাওমের সর্ব কনিষ্ঠ খাদিম হয়ে থাকে, আল্লাহ তোমার উপর বরকত নাধিল করুন)। বস্তৃত নবী (সা)-এর দু'আর বরকতে এ যুবকই সবচেয়ে উত্তম এবং পবিত্র কুরআনের আলিম হয়েছিলেন। অতঃপর রাসূল (সা) তাকেই এঁ গোত্রের আমীর ও ইমাম নিযুক্ত করেন। নবী (সা)-এর অনুমতিক্রমে রওয়ানা হওয়ার সময় হযরত বিলাল (রা) তাদেরকে উপটোৌকন প্রদান করেন। দেশে প্রত্যাবর্তনের পর গোত্রের সবাই ইসলাম গ্রহণ করে ।২ ২০. বনী ফাযারার প্রতিনিধি দল গাযওয়ায়ে তাবুক থেকে ফিরে আসার পর বনী ফাযারার চৌদ্দ ব্যক্তি নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হয়। তিনি তাদের শহরের অবস্থাদি জিজ্ঞাসা করেন, লোকজন আরয করলো, হে আল্লাহর রাসূল! দুর্ভিক্ষের কারণে জনগণ চরম সমস্যা ও ধ্বংসের সম্মুখীন হয়েছে। নবী (সা) আল্লাহ পাকের দরবারে রহমতের জন্য দু'আ করেন ।৩ ১. যাদুল মা'আদ, ৩ খ, পৃ. ৪; উয়ূনুল আসার, ২ খ, পৃ. ২৪৬। ২. যাদুল মা'আদ, ৩ খ, পৃ. ৪৭। ৩. যারকানী, ৪ খ, পৃ. ৫৪। দড$৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।