সীরাতুল মুস্তাফা (সা) ১২৫ এলাকার দরিদ্রদের মধ্যে বন্টনের পর অবশিষ্ট রয়েছে । হযরত সিদ্দীক আকবর (রা) বললেন, হে আল্লাহর রাসূল । তুজীবের মত অন্য কোন প্রতিনিধি দল আগমন করেনি । তিনি বললেন, নিঃসন্দেহে ! হিদায়াত আল্লাহর হাতে । যার জন্য আল্লাহ্ কল্যাণের ইচ্ছা করেন, তার অন্তর ঈমানের জন্য উনুক্ত করে দেন । প্রতিনিধি দল নবী (সা)-এর নিকট বিভিন্ন মাসয়ালা জিজ্ঞাসা করেন। তিনি এগুলো তাদেরকে লিখিত আকারে প্রদান করেন। এবং উত্তমভাবে তাদের মেহমানদারী করার জন্য হযরত বিলালকে নির্দেশ প্রদান করেন । কয়েকদিন অবস্থানের পর তারা ফিরে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। রাসূল (সা) বললেন, এত জলদী করার কারণ কি? তারা আরয করলো, হে আল্লাহর রাসূল, অন্তরের এটা ইচ্ছা যে, আপনার সাহচর্য ও প্রেরণা এবং বরকত যতটুকু হাসিল করেছি, তা স্বীয় কাওমের মধ্যে প্রচার করি । নবী (সা) তাদেরকে কিছু হাদিয়া দিয়ে বিদায় দেন। রওয়ানা হওয়ার সময় জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে কি কেউ বাকি রয়েছে? তারা বললো, একজন যুবক বাকী রয়েছে যাকে আমরা আমাদের মাল-আসবাবের সংরক্ষণের জন্য রেখে এসেছি। রাসূল (সা) বললেন, তাকেও ডেকে নিয়ে এসো । যুবক হাযির হয়ে আরয করলো, হে আল্লাহর রাসূল । আপনি আমার গোত্রের প্রয়োজন পূর্ণ করেছেন, আমার একটি প্রয়োজন ও চাহিদা রয়েছে। নবী (সা) বললেন, সেটা কি? যুবকটি বললো, আমি এ জন্য ঘর থেকে বের হয়েছি যে, আপনি আল্লাহ তাআলার দরবারে আমার জন্য এই দু'আ করবেন, যেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার উপর রহম করেন এবং আমার অন্তরকে সম্পদশালী তথা অমুখাপেক্ষী করে দেন। রাসূল (সা) দু'আ করলেন 8 ৮৪ ১১ 4৯13 ০১০13 41১81 741 «৪ “হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, তার উপর রহম কর এবং তার অন্তরকে সম্পদশালী ও অভাবমুক্ত করে দাও ।” অতঃপর এই যুবককে কিছু হাদিয়া প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। ১০ম হিজরীতে এ গোত্রের লোকজন যখন হজ্জের জন্য আগমন করে এবং রাসূল (সা) এর সাথে সাক্ষাত করে, তখন তিনি এ যুবকের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। লোকজন আরয করলো, হে আন্লাহর রাসূল । তার যুহদ ও কিনায়াতের (দুনিয়ার প্রতি অনাসক্তি ও অল্পে তুষ্টি) অবস্থা খুবই বিস্ময়কর । আমরা তার মত যাহেদ এবং কানে (০১0৬ +১1১) আর দেখিনি । এত মালদৌলত তীর সামনে বিতরণ করা হয় কিন্তু তিনি তার দিকে দৃষ্টিপাত করেন না। রাসূল (সা)-এর ইন্তিকালের পর যখন ইয়ামানবাসী ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, তখন এ যুবক লোকজনের মধ্যে ওয়ায ও নসীহত করেন, যার ফলে সবাই ইসলামের উপর অটল থাকে এবং আল-হামদুলিল্লাহ, কোন ব্যক্তি ইসলাম ত্যাগ করেনি । হযরত সিদ্দীক আকবর (রা) যাতায়াতকারীদের নিকট তার অবস্থা জিজ্ঞাসা করেন। এমনকি তার সম্পর্কে উল্লেখিত ঘটনা অবহিত হওয়ার পর দড্৮৬৬.211000110200107
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।