১২৪ সীরাতুল মুস্তাফা (সা) তারেক ইবন আবদুল্লাহ বলেন, মানুষ যখন ইসলাম গ্রহণ করে এবং নবী (সা) মদীনায় হিজরত করেন, তখন আমি মদীনার খেজুর ক্রয় করার জন্য যাবদাহ্ থেকে রওয়ানা হয়ে মদীনার নিকট একটি বাগানে অবস্থানের ইচ্ছা করছিলাম । এ সময় এক ব্যক্তি দু'টি পুরাতন চাদর পরিধান করে সম্মুখ দিয়ে আগমন করে আমাকে সালাম প্রদান করে এবং জিজ্ঞাসা করে কোথা থেকে আগমন করছ ? আমি বললাম, যাবদাহ্ থেকে । এ ব্যক্তি বললো, কোথায় যাওয়ার ইচ্ছা? আমি বললাম, মদীনায় । সে বললো, কি উদ্দেশ্যেঃ আমি বললাম, খেজুর ক্রয় করার জন্য । আমাদের নিকট একটি লাল রঙের উট ছিল। এ ব্যক্তি বললো, এত পরিমাণ খেজুরের বিনিময়ে উটটি কি আমার নিকট বিক্রি করবে? আমি বললাম, হ্যা । এঁ ব্যক্তি এই মূল্যে সম্মত হলো এবং মূল্য স্বাসের জন্য কিছুই বললো না এবং উট নিয়ে চলে গেল । আমরা পরস্পর বলতে লাগলাম, মূল্য না নিয়ে এমন ব্যক্তিকে আমরা উট সোপর্দ করলাম, যার পরিচয় আমরা জানি না। এদের মধ্যে হাওদায় আরোহণকারী এক মহিলা বললো, আল্লাহর শপথ! আমি এ ব্যক্তির চেহারা চৌদ্দ তারিখের চাদের মত প্রত্যক্ষ করেছি। এ চেহারা কোন মিথ্যাবাদীর হতে পারে না ভয় পেও না। আমি মূল্য আদায়ের যিম্মাদার হলাম । আলাপকালে এক ব্যক্তি এসে বললো, আমি হলাম রাসূলুল্লাহ সো)-এর দূত । তিনি এ খেজুর প্রেরণ করেছেন, এগুলো খাও এবং বাকীগুলো মেপে নাও । আমি প্রয়োজন অনুযায়ী খাওয়ার পর মেপে দেখলাম, এ খেজুর পরিপূর্ণ রয়েছে। পরের দিন আমি মদীনা প্রবেশ করলাম । এ সময় রাসূল (সা) মিষ্বরের উপর খুতবা প্রদান করছিলেন (সম্ভবত এটা জুমু'আর দিন ছিল)। খুতবায় তিনি এ বক্তব্য পেশ করছিলেন $ 1১০13 এ এ০| ৩1৪০০| 5৩]। ০ ১৯৯ 8৮] 5৪]। 008 15৪5০০এ ১0051 3105315 1513 “সাদাকা দান কর। নিশ্চয়ই উপরের হাত (দানকারীর হাত) নিচের হাতের চেয়ে (গ্রহণকারীর হাত) উত্তম মাতা পিতা, বোন ভাই এবং নিকট-আত্মীয়ের প্রতিদান করার ব্যাপারে খেয়াল রাখবে ।”১ (বায়হাকী ও হাকেম প্রমুখ) ১৮. তুজীব প্রতিনিধি দল ইয়ামনের কান্দাহ্ গোত্রের একটি শাখা হলো তুজীব গোত্র । এই গোত্রের তের ব্যক্তি সাদ্কার মালামাল নিয়ে নবী (সা)-এর খেদমতে উপস্থিত হয়। রাসূল (সা) বললেন, এই মালামাল ফিরিয়ে নিয়ে যাও এবং এ এলাকার দরিদ্ব লোকদের মধ্যে বিতরণ করে দাও । তারা আরয করলো, আমরা শুধু এ মালামাল নিয়ে এসেছি যা এ ১. যাদুল মা'আদ, ৩ খ, পৃ. ৪৬ দড্৮৬৬.211000110200107
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।