Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১২২ সীরাতুল মুস্তাফা (সা) আদায় করার জন্য প্রেরণ করেন। এটা নয় যে, একই দল থেকে জিযিয়া ও সাদাকা উভয়ই আদায় করবে । তাহলে এ প্রশ্ন হতে পারে যে, একই দল থেকে সাদাকা ও জিযিয়া উভয় কিভাবে আদায় করা হবে ।১ ১৫. ফারওয়া ইবন আম্র জাযামী দূতের বর্ণনা রোম সম্রাটের পক্ষ থেকে ফারওয়া ইবন আমূর জাযামী মা'আন ও সিরিয়ার গভর্নর নিযুক্ত হয়েছিলেন । রাসূলুল্লাহ (সা) যখন ইসলামের দাওয়াত সম্বলিত একটি পত্র তার নিকট প্রেরণ করেন তখন ইসলাম গ্রহণ করেন এবং একজন দৃতকে কিছু নির্দেশ দিয়ে রাসূল (সা)-এর নিকট প্রেরণ করেন। রোমীয়গণ ফারওয়া ইবন আমরের ইসলাম গ্রহণের সংবাদ শোনার পর তাকে ফীসি দিয়ে দেয়। যখন তাকে ফাসিতে ঝুলাতে থাকে, তখন তিনি এই কবিতা আবৃত্তি করেন £ ৮০৪০৬ ০৮৯০১৪| ৮৪০15 ক ১০৩ ০০০/০০৮]। ০1১০০ 815 “মুসলমানদের নেতার [নবী (সা)]-নিকট এ সংবাদ পৌছিয়ে দাও যে, আমি হলাম মুসলমান আমার হাড় ও আমার দীড়ানোর স্থান সমস্ত আল্লাহর অনুগত ।” ২ ১৬. যিমাম ইবন সা*লাবার আগমন ৯ম হিজরীতে বনূ সা'আদের পক্ষ থেকে দিমাম ইবন সা'লাবা নবী করীম (সা)-এর খেদমতে উপস্থিত হন। মসজিদের দরযার নিকট উট বেঁধে রেখে নিজে মসজিদে প্রবেশ করে জিজ্ঞাসা করেন, মুহাম্মদ (সা) কে? নবী (সা) তখন মসজিদে ঠেশ দিয়ে উপবেশন করেছিলেন । সাহাবাগণ বললেন, এই মহান ও পবিত্র যিনি ঠেস দিয়ে বসে আছেন। যিমাম ইবন সালাবা বললেন, হে আবদুল মুস্তালিবের পুত্র । নবী (সা) বললেন, আমি শুনতে পেয়েছি । সে বললো, আমি আপনাকে কিছু কঠোর প্রশ্ন করবো, আপনি মনে কোন কষ্ট নেবেন না। নবী (সা) বললেন, তুমি যা কিছু জিজ্ঞাসা করতে চাও, বলো । তিনি বললেন, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহ তাআলা কি আপনাকে সমস্ত মানুষের নিকট পয়গান্বর হিসেবে প্রেরণ করেছেন? রাসূল (সা) বললেন, হ্যা। হে আল্লাহ! তুমি সাক্ষী থাক। অত:পর তিনি পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তা'আলা কি দিবারাত্র পাচ ওয়াক্ত নামায, সারা বছর এক মাস রোযা এবং মালদার থেকে যাকাত ও সাদাকা আদায় করে দরিদ্রদের মধ্যে বন্টনের নির্দেশ প্রদান করেছেন? তিনি (সা) বললেন, হ্যা! হে আল্লাহ! তুমি সাক্ষী থাক। এবার এ ব্যক্তি বললেন, আপনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন আমি এ সমস্ত কিছুর ওপর ঈমান ও বিশ্বাস স্থাপন করলাম এবং আমি হলাম আমার কাওমের দূত, আমার নাম যিমাম ইবন সা'লাবা। এটা হলো সহীহ বুখারীর রিওয়ায়াত। ১. যাদুল মা'আদ, ৩য় খ, পৃ.৪৪। ২. প্রাগুক্ত । দড$৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।