সীরাতুল মুস্তাফা (সা) ১২১ নজরানের খ্রিস্টানগণ এই চুক্তিনামা নিয়ে দেশে গমন করে । গমনের পূর্বে নবী (সা)-এর নিকট এ আবেদন পেশ করে যে, কোন বিশ্বস্ত ব্যক্তিকে আমাদের সাথে প্রেরণ করুন যাতে সে সন্ধির মাল আমাদের থেকে নিয়ে আসতে পারে । রাসূল (সা) বললেন, একজন সঠিক আমানতদার ব্যক্তিকে তোমাদের সাথে প্রেরণ করব । এটা বলেই তিনি আবু উবায়দা ইবনুল জাররাহ রো)-কে তাদের সাথে গমনের নির্দেশ প্রদান করেন এবং বলেন, তিনি হলেন এই উম্মাতের আমীন বা আমানতদার।+ এ সমস্ত লোক নবী (সা)-এর ফরমান নিয়ে নজরান ফিরে যায়। নজরান এক মনযিল দূরে থাকতেই সেখানের পাদ্রী ও সম্মানিত ব্যক্তিগণ তাদেরকে স্বাগত জানান। প্রতিনিধি দল রাসূলের প্রেরিত পত্রটি পাদ্রীদের নিকট অর্পণ করে । পান্দীগণ তা পাঠ করতে মগ্ন হয়ে পড়ে । এ সময় আবু হারিসার খচ্চর, যার উপর সে সওয়ার ছিল, হৌচট খায় । তার চাচাত ভাই কুরয ইবন আলকামার মুখ থেকে বের হয় ১৬১1 ১.০ (এ কমবখত ধ্বংস হোক) অর্থাৎ নবী (সা) নোউযুবিল্লাহ)। আবূ হারিসা ক্রুদ্ধ হয়ে বলেন, তুমিই কমবখত | আল্লাহর শপথ! তিনি আল্লাহর প্রেরিত রাসূল । তিনিই এ নবী তাওরাত ও ইঞ্জিলে যার সুসংবাদ দেয়া হয়েছে। কুরয বললো, তাহলে কেন ঈমান গ্রহণ করনি? আবূ হারিসা বললো, এ বাদশাহগণ আমাদেরকে যে ধন-সম্পদ দিয়েছেন তা সমস্তই ফিরিয়ে নিয়ে যাবেন । কুরয বললো, আল্লাহর শপথ! আমি তো স্বীয় উটের রশি মদীনায় গমন করেই খুলব এবং অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে নিম্নের কবিতা পাঠ করতে করতে মদীনা রওয়ানা হয় £ (৫৯ ৮৫৮৮০ 0৮৪৩ ১৮০ * (১54০৩ 015 ৩১৮০ 4-৭। - ৮৫১০১ ০৪০৮৮০4। ০১৩ 04115 অবশেষে নবী (সা)-এর খেদমতে হাযির হয়ে ইসলাম গ্রহণ করেন এবং সেখানেই অবস্থান করেন । অতঃপর কোন যুদ্ধে শাহাদাত বরণ করেন। কয়েকদিন পর সাইয়্যেদ আয়হাম এবং আবদুল মাসীহ আকীব ও মদীনা গমন করে ইসলাম গ্রহণ করেন। রাসূল (সা) উভয়কে হরত আবূ আইউব আনসারীর বাড়িতে অবস্থানের নির্দেশ প্রদান করেন ।২ একটি জরুরী জ্ঞাতব্য নজরানবাসীদের মধ্যে দু'টি দল ছিল। একটি উম্মিইন (০:-:,।) অপরটি হলো আনসারীদের। প্রথম দলটি ইসলাম গ্রহণ করে। যেমন বনী হারিস প্রতিনিধি দল। দ্বিতীয় দলটির সাথে জিযিয়া প্রদানের শর্তে সন্ধি হয়। নবী করীম (সা) হযরত আলী (রা)-কে নজরানের প্রথম দলটি থেকে সাদাকা আদায় এবং দ্বিতীয় দলটি থেকে জিযিয়া ১. শারহে মাওয়াহিব, ৩ খ, প: ৪৩ ২. প্রাণ্ক্ত । দড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।