Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১২০ সীরাতুল মুস্তাফা (সা) কোন নবীর সাথে মুবাহালা করেছে, তারা ধ্বংস হয়েছে। সুতরাং তোমরা মুবাহালা করে নিজকে ধ্বংস করো না। যদি তোমরা স্বীয় ধর্মে স্থির থাকতে ইচ্ছা কর, তাহলে সন্ধি করে ফিরে যাও। অবশেষে তারা মুবাহালা থেকে পশ্চাদাপসরণ করে এবং বাৎসরিক জিযিয়া প্রদানে সম্মত হয় । নবী করীম (সা) বললেন, শপথ এ পবিত্র সত্তার যার হাতে আমার জীবন-নজরানবাসীর মাথার উপর শাস্তি এসে গিয়েছিল । যদি তারা মুবাহালায় অংশগ্রহণ করত, তাহলে তাদেরকে বানর ও শুকরে পরিণত করা হতো এবং সমস্ত ময়দান ও উপত্যাকা আগুন হয়ে তাদের উপর বর্ষিত হতো, এতে সমস্ত নজরানবাসী ধ্বংস হয়ে যেত। ফলে বৃক্ষের উপর কোন পাখিও অবশিষ্ট থাকত না।+ দ্বিতীয় দিন মহানবী (সা) নিম্নে বর্ণিত শর্তসহ একটি চুক্তিনামা লিপিবদ্ধ করালেন ঃ ১. নজরানবাসীকে প্রতি বছর দু" হাজার হিন্লাহ্‌ আদায় করতে হবে । এক হাজার রজব মাসে এবং এক হাজার সফর মাসে । প্রত্যেক হিল্লাহর মূল্য হবে এক উকিয়া অর্থাৎ চক্লিশ দিরহাম । ২. নজরানবাসীর উপর নবী করীম (সা)-এর প্রেরিত দূতের এক মাস পর্যস্ত মেহমানদারী বাধ্যতামূলক । ৩. ইয়ামনে যদি কোন ফিতনা সৃষ্টি হয় তাহলে নজরানবাসীকে ত্রিশটি লৌহ বর্ম, ত্রিশটি ঘোড়া এবং ত্রিশটি উট ফেরত দেয়া সাপেক্ষে প্রদান করতে হবে । যদি কোন বস্তু হারিয়ে যায়, তাহলে এর দায়িত্ব আমাদের উপর অর্পিত হবে । ৪. আন্মাহ এবং তার রাসূল তাদের জীবন ও সম্পদের হিফাযতের যিম্মাদার। তাদের ধন-সম্পদ, তাদের সম্পত্তি, তাদের অধিকার, তাদের ধর্ম ও উপাসনালয়, তাদের বংশ ও অনুসারীদের কোন ক্ষতি করা হবে না। আইয়্যামে জাহেলিয়াতের কোন রক্তপণ তাদের থেকে আদায় করা হবে না। তাদের ভূখণ্ডে কোন সৈন্য প্রবেশ করবে না। ৫. যদি কেউ তাদের নিকট অধিকার আদায়ের দাবি করে, তাহলে অত্যাচারী ও অত্যাচারিতের (১১1,105) মধ্যে ইনসাফ করা হবে। ৬. যে ব্যক্তি সুদ গ্রহণ করবে তার কোন যিম্মা আমার উপর থাকবে না। ৭. যদি কোন ব্যক্তি যুলম ও সীমাতিক্রম করে, তাহলে তার পরিবর্তে অপর ব্যক্তি ধৃত হবে না। এটা হলো আল্লাহ ও তার রাসূলের যিম্মা ও দায়িত্ব যতক্ষণ পর্যন্ত তারা এ শর্তাবলীর উপর প্রতিষ্ঠিত থাকবে । আবু সুফিয়ান ইবন হারব, আয়লান ইবন আম্র, মালিক ইবন আউফ, আকরা ইবন হাবিস এবং মুগীরা ইবন শু“বা (রা) এ চুক্তিনামায় স্বাক্ষর করেন।১ ১. শারহে মাওয়াহিব, ৩ খ, পৃ. ৪৩। ২. যাদুল মা'আদের ৩ খ,পৃ. ৪০ এবং হিদায়াতুল হাওয়ারী ফী রাদ্দিল ইয়াহুদ ওয়ান নাসারা, পৃ. ৪৪ এ ঘটনা এভাবে উল্লেখ রয়েছে। মুহাম্মদ ইবন ইসহাকের রিওয়ায়াতের দ্বারা প্রতীয়মান হয় যে, এ ঘটনা নজরান থেকে আসার সময় ঘটেছে এবং ইসাবা, ৩য় খ, পৃ. ২৯২ কুরয ইবন আলকামা নাজরানীর মুহাম্মদ ইবন ইসহাকের রিওয়ায়েত অনুযায়ী বর্ণিত আছে। দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।