Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ সীরাতুল মুস্তাফা (সা) “সর্বপ্রথম মুযায়না গোত্রের প্রতিনিধি দল মদীনা আগমন করে । এ দল ৫ম হিজরীতে মদীনায় আসে ।” ১৩. দাওস প্রতিনিধি দল ৭ হিজরীতে দাওস গোত্রের সত্তর/আশিজন লোক খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে আগমন করে । বিস্তারিত তুফায়ল ইবন আমৃর দাওসীর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করা হয়েছে। (যারকানী, ৪ খ, পৃ. ৩৭) ১৪. নজরানের নাসারাদের প্রতিনিধি দল নজরান ইয়ামনের একটি বিরাট শহর । মক্কা মুকাররমা থেকে সাত মনযিল দূরে অবস্থিত। ৭৩টি ছোট শহর ও গ্রাম নিয়ে এ শহর গঠিত । সর্ব প্রথম নজরান ইবন যায়দ ইবন ইয়াশজাব ইবন ইয়ারাব ইবন কাহ্তান এখানে এসে বসতি স্থাপন করে । তার নামেই এ শহরের নাম নজরান হিসেবে আখ্যায়িত হয় । পবিত্র কুরআনের সূরা বুরূজে যে ১:১3 1৯:০1 2৪ উল্লেখ রয়েছে, এ এলাকা নজরানের কোন শহর বা গ্রামে অবস্থিত।০) | নবম২ হিজরীতে ৬০ ব্যক্তির সময়ে নজরানের খ্রিষ্টানদের একটি প্রতিনিধি দল রাসূল (সা) খেদমতে উপস্থিত হয় । এদের মধ্যে সন্ত্ান্ত পরিবারের লোক ছিল ১৪ জন। প্রতিনিধি দলের আমীর ও নেতা ছিলেন আবদুল মাসীহ* আকিব । সাইয়্যেদঃ আয়হাম ছিলেন পরামর্শদাতার মন্ত্রীর ন্যায় এবং দলের ব্যবস্থাপনাকারী । আবু হারিসা ইবন আলকামা ছিলেন তাদের পাদ্রী, যাকে হাব্‌র ও আসকাফ বলা হতো । আবু হারিসা মূলত আরবের বকর ইবন ওয়ায়েল গোত্রের ছিল । কিন্তু সে খিস্টান হয়ে যায় । রোমের বাদশাহ তার ইলম ও ফযীলত এবং ধর্মীয় যোগ্যতা ও দৃঢ়তার কারণে তাকে অত্যন্ত সম্মান প্রদর্শন করত এবং তাকে বিরাট জায়গীর দান করেন । সাথে সাথে গীর্জার নেতা নিযুক্ত করেন। এ প্রতিনিধি দল অত্যন্ত শান-শওকতের সাথে মদীনা পৌছে। নবী করীম (সা) তাদেরকে মসজিদে নববীতে অবস্থানের নির্দেশ প্রদান করেন। আসর নামাযের সময় হয়েছিল। কিছুক্ষণ পর যখন তাদের নামাযের সময় হয় তখন তারা নামায পড়ার ইচ্ছা প্রকাশ করে । সাহাবাগণ বাধা প্রদান করেন কিন্তু রাসূল (সা) বললেন, তাদেরকে নামায পড়তে দাও । অতঃপর তারা পূর্বদিকে মুখ করে নামায আদায় করে । এখানে অবস্থানের সময় বিভিন্ন বিষয়ের উপর তাদের সাথে বেশ কিছু আলোচনা হয় (ফাতহুল বারী, কিস্সায়ে আহলি নজরান ,৮ খ, পৃ.৭৩; শারহে মাওয়াহিব, ৪, পু. ৪১)। ১. শারহে মাওয়াইিব, ৪ খ,পৃ.8১1. ২. এ বর্ণনা ইবন সাঁদের, ৭ খ, পৃ.৭8। ৩. আবদুল মাসীহ হলো নাম, উপাধি হলো আকিব । আয়হাম হলো নাম, অন্যান্যগুলো হলো উপাধি। ফড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।