Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১১৫ (রা)-কে ফিরে আসার জন্য নির্দেশ প্রদান করেন। হযরত আলী (রা) সেখানে গমন করে সবাইকে একত্রিত এবং নবী (সা)-এর পত্র পাঠ করে শুনালেন, ইসলামের দাওয়াত প্রদান করেন। এক দিনেই সমস্ত লোক ইসলাম গ্রহণ করে । হযরত আলী (রা) পত্রের মাধ্যমে রাসূল (সা)-কে এ ঘটনা অবহিত করেন। এ সংবাদ শুনে তিনি কৃতজ্ঞতা স্বরূপ সিজ্দা আদায় করেন এবং আনন্দে কয়েকবার বলেন £ (৮০ ₹১...1 ০1৭৯ (হোমদান গোত্রের উপর শান্তি বর্ষিত হোক) সহীহ সনদে হযরত বারা“আ ইবন আযিব (রা) থেকে বায়হাকী এ রিওয়ায়াত করেন। এটা ছিল ৮ হিজরীর ঘটনা, যখন রাসূলুল্লাহ (সা) তায়েফ থেকে ফিরে আসেন। এর এক বছর পর যখন রাসূল (সা) তাবৃক থেকে ফিরে আসনে, এ সময় হামদানের একটি প্রতিনিধি দল মদীনা পৌছে। তাদের পরিধানে ছিল ইয়ামনের নকশী করা চাদর আদনের পাগড়ী এবং মোহরকৃত উটে আরোহণ করে অত্যন্ত শান-শওকতের সাথে রাসূল (সা)-এর খেদমতে হাযির হয়। এরূপ সহীহ ও বাক্যালংকারের সাথে রাসূল সাথে আলাপ করেন, যার ফলে তারা যে আবেদন করে, নবী (সা) তা মঞ্জুর করেন এবং একটি পত্র লিখিয়ে দেন। এরপর প্রতিনিধি দলের সদস্য মালিক ইবন নমতকে সেখানের আমীর নিযুক্ত করেন। এটা হলো ইবন হিশামের রিওয়ায়াত। এর সনদ দুর্বল। হাসান ইবন ইয়াকুব হামদানী উল্লেখ করেন যে, এ প্রতিনিধি দলে একশ বিশজন ছিল । ১২. মুযায়না প্রতিনিধি দল ৫ হিজরীতে মুযায়না গোত্রের চার*শ লোক নবী (সা)-এর খেদমতে হাযির হয়ে ইসলাম গ্রহণ করে । যাওয়ার সময় রাসূল (সা)-এর নিকট এই আবেদন করে যে, আমাদের কাছে কোন খাদ্য দ্রব্য নেই, আমাদেরকে কিছু খাদ্য দান করুন। নবী করীম (সা) হযরত উমর (রা)-কে বললেন, তাদেরকে কিছু খাদ্য দ্রব্য ও পথ খরচ দিয়ে দাও উমর (রা) আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমার নিকট এত অধিক পরিমাণ খেজুর নেই যা তাদেরকে চাহিদা অনুযায়ী দেয়া যাবে । রাসূল (সা) বললেন, যাও, তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে দাও। হযরত উমর (রা) তাদেরকে স্বীয় ঘরে নিয়ে যান। সবাই তাদের প্রয়োজন অনুযায়ী খেজুর নিয়ে যায় এবং এর মধ্যে একটি খেজুরও কম হয়নি । (আহমাদ, তাবারানী ও বায়হাকী)। কাসীর ইবন আবদুল্লাহ আল-মুযানী স্বীয় পিতা থেকে তিনি তার দাদা থেকে রিওয়ায়াত করেন, সর্বপ্রথম মুযায়না গোত্রের প্রতিনিধি দল রাসূল (সা)-এর খেদমতে আগমন করেন । এ দলে চার*শ ব্যক্তি অন্তর্ভূক্ত ছিল। হাফিয ইরাকী বলেন £ - ২১০১৪19৬৪১৯ ২৮৮৭ * 2১5015১৩5৪৩ ৪৪। ১. যারকানী, ৪ খ, পৃ. ৩৭০। ফড্৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।