Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ সীরাতুল মুস্তাফা (সা) ১০. বনূ হারিস প্রতিনিধি দল বনী হারিস ছিল নজরানের একটি মর্যাদাবান গোত্র । ১০ম হিজরীর রবিউস সানী অথবা জুমাদাল উলা মাসে নবী (সা) খালিদ ইবন ওয়ালীদ (রা)-কে এ নির্দেশ প্রদান করে তাদের নিকট প্রেরণ করেন যে, তিন দিন পর্যন্ত তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করবে । এরপরও যদি তা গ্রহণ না করে তাহলে যুদ্ধ করবে । তারা সাথে সাথেই ইসলাম গ্রহণ করে ৷ হযরত খালিদ (রা) বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াত দানের উদ্দেশ্যে মুবাল্িগ প্রেরণ করেন। সর্বত্র কোন যুদ্ধ ব্যতীতই লোকজন ইসলাম গ্রহণ করে । হযরত খালিদ (রা) এ সুসংবাদ লিখে রাসূল (সা)-এর খেদমতে প্রেরণ করেন। নবী (সা) এ গোত্রের একটি প্রতিনিধি দল নিয়ে মদীনা আসার জন্য খালিদ (রা)-কে নির্দেশ প্রদান করেন। হযরত খালিদ (রা) তাদের একটি প্রতিনিধি দল নিয়ে রাসূল খেদমতে উপস্থিত হন। এই দলে ছিল কায়স ইবন হুসায়ন, ইয়াধীদ ইবন মাহজাল এবং শাদ্দাদ ইবন আবদুল্লাহ । যখন এ সমস্ত লোক রাসূল খেদমতে উপস্থিত হন তখন তিনি বলেন 8 ১:41| ৯১4১৩ ১2311 ₹5৪]| ০১৪৬ ০৭ “(এ সমস্ত লোক কোন গোত্রের, সম্ভবত তারা হিন্দুস্থানের)।” তারা আরয করলো, আমরা হলাম বনূ হারিস। আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহর রাসূল । আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই। যেহেতু তারা বীর বাহাদুর ছিল এবং যে কোন মুকাবিলায় তারা জয়ী হতো । তাই রাসূল (সা) তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কিভাবে মানুষের উপর জয় লাভ কর। তারা আরয করলো, আমরা সর্বদা এঁক্যবদ্ধ থাকি, পরস্পর মতানৈক্য করি না, পরস্পরে হিংসা করি না, কারো উপর অগ্রগামী হয়ে যুলম করি না, বিপদ ও দরিদ্রতার সময় ধৈর্যধারণ করি । নবী (সা) বললেন, তোমরা সত্য বলেছ এবং কায়স ইবন হুসায়নকে তাদের আমীর নিযুক্ত করেন। তাদের চলে যাওয়ার পর আমর ইবন হাযমকে তা'লীম প্রদান করে সাদাকা আদায়ের জন্য এ গোত্রের নিকট প্রেরণ করেন। এবং সাদাকা ও যাকাতের আহকাম লিখে তাকে প্রদান করেন। এ প্রতিনিধি দল শাওয়াল অথবা যিলকাদ মাসে তাদের গোত্রের নিকট ফিরে যায়। তাদের ফিরে যাওয়ার চার মাসের মধ্যে নবী করীম (সা) ইনতিকাল করেন ।১ ১১. হামদান প্রতিনিধি দল হামদান হলো ইয়ামনের এক বিরাট গোত্র ৷ নবী (সা) প্রথমত, খালিদ রো) -কে ইসলামের দাওয়াত পৌছানোর জন্য তাদের নিকট প্রেরণ করেন। তিনি সেখানে ছ'মাস অবস্থান করেন কিন্তু কেউ ইসলাম গ্রহণ করেনি । অতঃপর রাসূল (সা) হযরত আলী (রা)-কে একটি গুরুতৃপূর্ণ ও উচ্চ পর্যায়ের পত্র দিয়ে প্রেরণ করেন এবং খালিদ ১, যারকানী, ৪ খ,পৃ.৩২। ফড$৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।