Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১১৩ যেহেতু ইয়ামনের বাসিন্দাগণ অধিকাংশ বকরী চরাত, তাই রাসূল (সা) ইরশাদ করেছেন, শান্তি ও বিনয় বকরীওয়ালাদের মধ্যে এবং গৌরব ও অহংকার উট পালনকারীদের মধ্যে বিরাজমান । অতঃপর পূর্বদিকে ইশারা করেন। প্রতিনিধি দল আরয করল, হে আল্লাহর রাসূল! আমরা দীনের জ্ঞান হাসিল করাও বিশ্ব জগতের সৃষ্টির সূচনা সম্পর্কে জানার উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাযির হয়েছি। নবী (সা) বলেন, সর্ব প্রথম আল্লাহ ব্যতীত কেউ ছিল না এবং তার আরশ পানির উপর ছিল অর্থাৎ পৃথিবীর * সৃষ্টির সূচনা পানি ও আরশ থেকে হয়েছে। প্রথম পানি সৃষ্টি করেছেন, অতঃপর আরশ, অতঃপর আসমান ও যমীন সৃষ্টি করেন এবং সমস্ত কিছু লোওহ মাহফুযে লিপিবদ্ধ করে রেখেছেন। টিকা 8 ইবন আসাকির বলেন, তাওহীদ ও দ্বীনের মূলনীতি, দুনিয়া সৃষ্টি সম্পর্কে কথা বলা দর্শন ও যুক্তি নিয়ে গবেষণা করা আশৃ*আরী গোত্রের মধ্যে বংশানুক্রমিকভাবে অব্যাহত চলে আসছে। এটি ইমাম আবুল হাসান আশ'আরীর [তিনি হযরত আবু মুসা আশ'আরী (রা) বংশধর ছিলেন] যুগে খুব বেশি প্রসারিত হয়েছিল । ইলম কালামে আহ্‌লি সুন্নাত ওয়াল জামা'আতের মধ্যে তাকে নেতা হিসেবে গণ্য করা হয়।১ ৯. ইয্দ গোত্রের প্রনিনিধি দল ইযৃদ গোত্রের পনের ব্যক্তি সূরাদ ইবন আবদুল্লাহর নেতৃত্বে নবী (সা)-এর দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করে । রাসূল (সা) সুরাদ ইবন আবদুল্লাহকে আমীর নিযুক্ত করেন এবং আশেপাশের এলাকার মুশরিকদের সাথে জিহাদের নির্দেশ প্রদান করেন । সূরাদ মুসলমানদের একটি দল নিয়ে জরশ শহর অবরোধ করেন । এভাবে যখন এক মাস অতিবাহিত হওয়ার পরও শহর বিজয় হয়নি, তখন সূরাদ অবরোধ পরিত্যাগ করে ফিরে আসেন । জরশের বাসিন্দারা তাদের ফিরে আসাকে পরাজয় মনে করে পশ্চাদ্বাবণ করে। যখন তারা জাবালে শকরের নিকট পৌছে, তখন মুসলমানগণ ঘুরে তাদের উপর আক্রমণ করে, ফলে জরশবাসী পরাজয় বরণ করে । জরশবাসী ইতিপূর্বে প্রকৃত অবস্থা পর্যবেক্ষণের জন্য দু'ব্যক্তিকে মদীনা প্রেরণ করেছিল । নবী (সা) তাদেরকে এ দিনই জাবালে শকরের ঘটনা অবহিত করেন, যে দিন তারা পরাজয় বরণ করে । যখন তারা ফিরে আসে, তখন তারা তাদের গোত্রের লোকদের নিকট এ ঘটনা বর্ণনা করেন। অতঃপর জরশ গোত্রের একটি দল রাসূল (সো)-এর খেদমতে হাযির হয়ে ইসলাম গ্রহণ করে ।” ১. এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য বুখারী ও ফাতহুল বারী 1১11 ৮4 (১ এবং হাফিয ইবন আসীরের “আল-বিদায়া ওয়ান নিহায়া" গ্রন্থের প্রথম খণ্ড দেখা যেতে পারে । ২. ফাতহুল বারী, ৮ খ, পৃ. ৭৫ ৩. যারকানী, ৪ খ, পূ. ৩৩। সীরাতুল মুস্তফা (সা) ৩য় খণ্ড_৮ দড্৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।