১১২ সীরাতুল মুস্তাফা (সা) আশ'আস” ইবন কায়স। যখন তারা রাসূল (সা) দরবারে হাযির হয় তখন তারা সানজাফ রেশমের জুববা পরিহিত ছিল । নবী (সা) বললেন, তোমরা কি মুসলমান নও? তারা আরয করলো, নিঃসন্দেহে আমরা মুসলমান । রাসূল (সা) বলেন, তাহলে তোমাদের গর্দানে এই রেশমের বন্ত্র কেন? তৎক্ষণাৎ তারা এ সমস্ত পোশাক ছিড়ে নিক্ষেপ করে ফেলে দেয়। মাসয়ালা ঃ সানজাফ (রেশম) যদি অল্প পরিমাণ হয়, যেমন চার অঙ্গুলী পরিমাণ ব্যবহার জায়িয আছে। স্বয়ং নবী করীম (সা), হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং হযরত ফারূকে আযম (রা) থেকে এটা পরিধান করার দলীল রয়েছে। খুব সম্ভব ঘটনার সময় সানজাফ রেশমের পরিমাণ পরিমাণের চেয়ে অধিক ছিল ।, ফলে এটা ব্যবহারে নিষেধ করেন । ৮. আশ*আরীঈন প্রতিনিধি দল আশ'আরীঈন ইয়ামানের একটি মর্যাদাবান ও বিরাট গোত্র । তারা তাদের প্রপিতামহসহ উর্ধতন পিতৃপুরুষের দিকে নিজদেরকে সম্বন্ধ করে থাকে । আশ'আর (১০)-কে এ জন্য আশ'আর বলা হয় যে, যখন তারা ভূমিষ্ট হয়, তখন তাদের দেহে অনেক লোম হয়ে থাকে এবং আশ'আর সিফাতের সিগাহ, ১.৯ এর অর্থ অসংখ্য লোম হযরত আবু মূসা আশ'আরী (রা) ছিলেন এই গোত্রের । এ সমস্ত লোক অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে এই পংক্তিপাঠ করতে করতে রওয়ানা হয় ঃ 43২৫৪ | ১০৯০ *% ৭৯১] ৪৪1 1455 “আগামীকাল আমরা বন্ধুর সাথে মিলিত হব অর্থাৎ মুহাম্মদ (সা) তার দলের সাথে ।” এ দিকে নবী (সা) এ সংবাদ প্রদান করেন যে, একটি দল আগমন করেছে যাদের অন্তর অত্যন্ত নরম। ইতোমধ্যে আশ'আরীঈন দল রাসূল (সা)-এর খেদমতে এসে পৌছে। তিনি সাহাবাগণকে উদ্দেশ্য করে বলেন, ইয়ামনের বাসিন্দাগণ আগমন করেছে যাদের অন্তর অত্যন্ত নরম ও কোমল (অর্থাৎ কঠোরতা থেকে সম্পূর্ণ পবিত্র), দ্রুত সত্যকে গ্রহণ করে। এমন কঠোর নয় যে, কোন উপদেশ ও হিকমতের তাদের উপর প্রতিক্রিয়া না হয়। তাদের অন্তর কোমল হওয়ার ফল হলো এই যে, তাদের অন্তর ঈমান ও ইরফানের খনি এবং ইল্ম ও হিকমতের উৎস হয়ে দীড়ালো । নবী করীম (সো) সত্য বলেছেন, কোমল অন্তর সমস্ত কল্যাণের উৎস এবং অন্তরের কঠোরতা সমস্ত অনিষ্টতার মূল । ১. আশ'আস ইবন কায়স রাসূল (সা)-এর ওফাতের পর মুরতাদ হয়ে যায় কিন্তু হযরত সিদ্দীক আকবর (রা) হাতে তাওবা করে ফিরে আসে এবং কাদেসীয়া, মাদায়ন, জলুলা এবং নাহাওন্দের যুদ্ধে অংশ গ্রহণ করে । ৪০ অথবা ৪২ হিজরীতে কুফায় ইনতিকাল করেন। (উযুনূল আসার, ২ খ, পৃ. ২৪২) ২. যাদুল মা'আদ ৩ খ, পৃ. ৩৪। দড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।