সীরাতুল মুস্তাফা (সা) ১০৯ (লাউয়ের শুষ্ক খোল), নাকীর কোষ্ঠ নির্মিত পাত্র), হানতাম (তৈল মালিশ করা সবুজ রঙের কলসী) এবং মুযাফ্ফাত (মেটে তৈল মালিশ করা মাটির পাত্র)। (সহীহ বুখারী) মুসনাদে আহমাদ এবং আবু দাউদের রিওয়ায়াতে বর্ণিত আছে, যখন এই প্রতিনিধি দল মদীনায় পৌছে, তখন নবী করীম (সা)-এর সাথে সাক্ষাতের তীৰ আকাঙ্খায় এ সমস্ত লোক সাওয়ারী থেকে লাফিয়ে পড়ে এবং নবী (সা)-এর খেদমতে দ্রুত হাযির হয়ে পবিত্র হাতে চুমু দেয়। এই দলে আশ্যজ্জ আবদুল কায়সও ছিলেন, তাঁর নাম ছিল মুনযির । তিনি ছিলেন সবচেয়ে কম বয়স্ক | তিনি সেখানে পৌছার পর প্রথমত, সমস্ত উট বাঁধলেন এবং সমস্ত সামান এক স্থানে জমা করলেন । অতঃপর তিনি তার থলে থেকে দু'টি পরিষ্কার সাদা কাপড় বের করে তা পরিধান করে রাসূল (সা)-এর খেদমতে হাযির হয়ে প্রথমত তার সাথে মুসাফাহা করেন এবং নবী (সা)-এর পবিত্র হাতে চুমা দেন। নবী করীম (সা) বললেন, তোমার মধ্যে এমন দু'টি গুণ রয়েছে যা আল্লাহ এবং তার রাসূল পসন্দ করেন। একটি ধৈর্যশীলতা অপরটি ব্যক্তিত্ব ও গান্তীর্য। আশাজ্জ আরয করলেন, হে আল্লাহর রাসূল! এ দু"টি গুণ কি আমার মধ্যে কৃত্রিম? অথবা প্রকৃতিগত রাসূল (সা) বললেন, আন্মাহ তা'আলা তোমাকে এই গুণ ও স্বভাবের উপর সৃষ্টি করেছেন । আশাজ্জ বললেন, সমস্ত প্রশংসা এ আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে এমন দু'টি গুণ দান করেছেন, যা আল্লাহ এবং তার রাসূল (সা) পসন্দ করেন। এটা ছিল প্রথমবারের ঘটনা । ৮ম অথবা ৯ম হিজরীতে আবদুল কায়স প্রতিনিধি দল চল্লিশ ব্যক্তির সমন্বয়ে দ্বিতীয়বার নবী করীম (সা)-এর দরবারে হাযির হয়েছিল। সহীহ ইবন হিববানের রিওয়ায়েতে বর্ণিত আছে। তিনি তখন বলেছিলেন £ (5১11০ ৯৯৯১ ১৫১1৩11 কি হয়েছে যে, আমি তোমাদের রং পরিবর্তন দেখতে পাচ্ছি। যার দ্বারা প্রতীয়মান হয় যে, এ সমস্ত লোক প্রথমবারও আগমন করেছিল । ৫. বনু হানীফার প্রতিনিধি দল (৯ হিজরী) ৯ হিজরীতে বনূ হানীফার এক প্রতিনিধি দল নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হয়। এই দলে অত্যন্ত চতুর ও ফিতনাবাজ মুসায়লামা কায্যাব ছিল। কিন্তু অহংকারের কারণে সে নবী (সা)-এর খেদমতে হাযির হয়নি । স্বয়ং রাসূল (সো) সাবিত ইবন কায়স ইবন শাম্মাসকে সাথে নিয়ে তার নিকট গমন করেন । মুসায়লামা বলে, যদি আপনি আমাকে খিলাফত দান করেন এবং আপনার পর আমাকে আপনার প্রতিনিধি মনোনীত করেন, তাহলে আমি বায়'আতের জন্য প্রস্তুত আছি। রাসূল (সা)-এর পবিভ্র হাতে তখন খেজুরের এক ছড়ি ছিল। তিনি বলেন, যদি তুমি এই ছড়িটিও চাও তবুও তোমাকে তা দেব না। আল্লাহ তা'আলা তোমার জন্য যা নির্ধারণ করেছেন তুমি এর ১. ফাতহুল বারী, ৮ খ, পৃ. ৬৭; যারকানী, ৪ খ, পৃ. ১৩ দড$৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।