Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ সীরাতুল মুস্তাফা (সা) এই প্রতিনিধে দল যখন রাসূল (সা)-এর নিকট থেকে ফিরে যায়, তখন আমীর ইবন তুফায়ল পথে প্লেগ রোগে আক্রান্ত হয়। আরবে যেহেতু বিছানার উপর মৃত্যু হওয়া অসম্মানজনক মনে করা হয়, ফলে আমীর বললো, আমাকে ঘোড়ার উপর বসিয়ে দাও। ঘোড়ার উপর আরোহণ করে হাতে বর্শা নিয়ে বললো, হে মৃত্যুর ফেরেশতা! আমার নিকট এসো। এটা বলতে বলতে সে ঘোড়ার উপর থেকে ছিটকিয়ে পড়ে । এ স্থানেই তাকে দাফন করা হয়৷ প্রতিনিধিদল যখন বনূ আমীরের এলাকায় পৌছে, তখন লোকজন ইরবাদের নিকট অবস্থার কথা জিজ্ঞাসা করে । ইরবাদ জবাবে বলে, নবী (সা)-এর দ্বীন খুবই খারাপ। আল্লাহর শপথ! যদি এ ব্যক্তি (নবীজীর দিকে ইঙ্গিত করে) এ মুহূর্তে আমার সামনে থাকত, তাহলে আমি তাকে তীর নিক্ষেপ করে হত্যা করতাম । দু'দিন পর সে উটে আরোহণ করে বের হয় । হঠাৎ আকাশ থেকে তার উপর বিদ্যুৎ পতিত হয়ে মৃত্যুবরণ করে । আমীর ও ইরবাদ এমনই দুর্ভাগ্য যে, ইসলাম গ্রহণ না করে ফিরে আসে। কিন্তু প্রতিনিধি দলের অধিকাংশ ইসলাম গ্রহণ করে বাড়ি ফিরে আসে ।১ ৪. আবদুল কায়স প্রতিনিধি দল আবদুল কায়স প্রতিনিধি দল বাহরাইনের বাসিন্দা ছিল। এ গোত্র ছিল অত্যন্ত বিশাল । এ গোত্রের প্রতিনিধি দল দু'বার নবী (সা)-এর খেদমতে আগমন করেছিল । প্রথমত, মক্কা বিজয়ের পূর্বে ৫ম হিজরী অথবা এর পূর্বে আগমন করেছিল । এ সময় প্রতিনিধি দলে তের বা চৌদ্দ ব্যক্তি অন্তর্ভূক্ত ছিল। রাসূল (সা) তাদের উদ্দেশ্য বলেন, (৮০1১৪ 01১৮ ১৯৪ 510 ০ মুবারকবাদ এই কাওমকে যারা অপদস্থ হবে না, লজ্জিতও হবে না । অর্থাৎ স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করেছে, যুদ্ধ করে মুসলমান হয়নি, যার ফলে তাদের অপদস্থ ও লঙ্জিত হতে হত)। প্রতিনিধি দল আরয করলো, হে আল্লাহর রাসূল! আমাদের ও আপনাদের মধ্যে মুযির গোত্রের কাফির সম্প্রদায় প্রতিবন্ধক রয়েছে। শুধু হারাম মাস (৪টি)-সমূহে আমরা আপনার খেদমতে হাযির হতে পারি, যে মাসে আরবগণ লুটতরাজ ও হত্যাকাণ্ড হারাম মনে করে। কাজেই আপনি আমাদেরকে কিছু পূর্ণাঙ্গ ও সংক্ষিপ্ত আমল শিক্ষা দিন, যা আমল করে আমরা বেহেশতে প্রবেশ করতে পারব এবং শহরবাসীকেও আমরা দাওয়াত প্রদান করতে পারব । নবী (সা) ইরশাদ করেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন কর এবং সাক্ষী প্রদান কর যে, আল্লাহ এক, তিনি ব্যতীত কোন মাবুদ নেই, নামায আদায় কর, যাকাত দান কর, গনীমতের মাল থেকে এক-পঞ্চমাংশ আল্লাহর জন্য রেখে দাও । এছাড়া চারটি বস্তু ব্যবহার করা নিষেধ করেছেন। এগুলো হলো-দুববা ১. যাদুল মা'আদ । ৩ খ. পৃ. ২৯। দড্৮৬৬.211000110900107

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।