Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১০৭ হলো আসওয়াদের পুত্র ৷ তারা উভয়ে তাদের পিতার খণ আদায়ের আবেদন করেন । নবী সো) বললেন, আসওয়াদ মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কারিব ইবন আসওয়াদ বলেন, নিঃসন্দেহে সে মুশরিক অবস্থায় মৃত্যবরণ করেছে। কিন্তু ঝণ আদায়ের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। নবী (সা) আবু সুফিয়ানকে নির্দেশ প্রদান করেন যে, লাত দেবতার মন্দির থেকে প্রাপ্ত মালামাল থেকে আবু ফালীহ এবং কারিব ইবন আসওয়াদের খণ পরিশোধের ব্যবস্থা কর ।১ ৩. বনু আমির ইবন সা*সা গোত্রের প্রতিনিধি দল তাবুক থেকে ফিরে আসার পর বনু আমির ইবন সা'সার প্রতিনিধি দল নবী (সা) এর খেদমতে হাযির হয় । এই দলে আমির ইবন তুফায়ল এবং ইরবাদ ইবন কায়সও ছিল। কথাবার্তার সময় তারা রাসূল (সা)-কে এভাবে সম্বোধন করে 1১... 521 (আপনি আমাদের সরদার বা নেতা)। নবী (সা) বললেন, তোমরা নিজের কথা বলো । শয়তান যেন তোমাদের সাথে ঠাট্টা করতে না পারে। সরদার হলেন একমাত্র আল্লাহ তা'আলা । প্রকাশ্যে তারা সুমিষ্ট বাক্য ব্যবহার করে কিন্তু গোপনে আমির ইরবাদকে এই পরামর্শ দান করে যে, যখন আমি মুহাম্মদকে কথার মধ্যে নিমগ্ন করে ফেলব, তখন তুমি খুব দ্রুত তলোয়ার দ্বারা তার কাজ শেষ করবে (অর্থাৎ হত্যা করবে)। আমীর রাসূল (সা)-এর সাথে কথা আরন্ত করে বলে, হে মুহাম্মদ (সা)! আপনি আমাকে আপনার বিশেষ বন্ধু হিসেবে গ্রহণ করুন| নবী (সা) বললেন, কখনো নয়, যতক্ষণ পর্যন্ত তুমি এক আল্লাহর উপর ঈমান আনয়ন না করবে । আমীর বললো, যদি আমি মুসলমান হয়ে যাই তা হলে আপনি আমাকে কি প্রদান করবেন? নবী (সা) বললেন, ইসলাম গ্রহণের পর অন্যান্য মুসলমানদের মতই তোমার অধিকার ও বিধান প্রতিষ্ঠিত হবে। আমীর বললো, আপনার পর হুকুমত ও খিলাফত আমাকে দান করবেন । রাসূল (সা) বললেন, কখনো নয়। আমীর বললো, আচ্ছা মরুভূমি এলাকা আপনি শাসন করুন এবং শহর ও আবাদি এলাকার শাসনভার আমাকে প্রদান করুন, নতুবা আমি গাতফান গোত্রের লোকজন নিয়ে আপনার উপর আক্রমণ করব এবং মদীনা আরোহী ও পদাতিক দিয়ে ভর্তি করে দিব। নবী (সা) বললেন, আল্লাহ তোমাকে এ ক্ষমতা দিবেন না কথা শেষ হওয়ার পর যখন উভয়ে উঠে দীড়ায়, তখন নবী (সা) দু'আ করেন, হে আল্লাহ! আমীর ইবন তুফায়লের অনিষ্ট থেকে আমাকে রক্ষা কর এবং তার কাওমকে হিদায়াত দান কর। বাইরে আমীর ইরবাদকে বললো, আফসোস! আমি তোমার অপেক্ষায় ছিলাম । কিন্তু তুমি কোন শব্দই করলে না! ইরবাদ বললো, আমি যখনই তলোয়ার কোষমুক্ত করেছি তখনই কিছু একটা দৃষ্টিগোচর হতো । একবার লোহার প্রাচীর, আর একবার এক উট দৃষ্টিগোচর হয় যা আমার মাথা গিলে ফেলার উপক্রম করে । ১. যারকানী, ৪ খ., পৃ. ৫-৬ দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।