Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ সীরাতুল মুস্তাফা (সা) যত্ের দায়িত্ব খালিদ ইবন সাঈদ ইবনুল আ'স-এর উপর অর্পণ করেন । যতক্ষণ পর্যন্ত খালিদ ইবন সাঈদ এ খাদ্য থেকে না খেতেন ততক্ষণ পর্যন্ত প্রতিনিধি দলের লোকজন এ খাদ্য আহার করত না এবং নবী (সা)-এর নিকট প্রতিনিধি দলের যা কিছু বলার থাকত, তারা এটা খালিদ ইবন সাঈদের মাধ্যমে বলত । প্রতিনিধি দল খালিদের মাধ্যমে আশ্চর্যজনক শর্তাবলী পেশ করে । ১. তাদের জন্য নামায মওকুফ করে দিতে হবে। ২. লাত (যা তাদের বড় দেবতা)-কে তিন বছর পর্যন্ত ধ্বংস করা যাবে না । শিশু ও নারীরা এর উপর অত্যন্ত আসক্ত । ৩. আমাদের দেবতা স্বয়ং আমাদের হাতে ভাঙ্গা যাবে না। নবী (সা) প্রথম দু'টি শর্ত সম্পূর্ণ অস্বীকার করেন এবং বলেন £ ৩) ৪ ১০১ 45 ১৪:০১ রে দ্বীনে কোন কল্যাণ নেই যাতে নামায নেই)। তৃতীয় শর্ত সম্পর্কে বলেন, এটা গ্রহণ করা যেতে পারে, অতঃপর সবাই ইসলাম গ্রহণ করে এবং দেশে ফিরে যায় । এ প্রতিনিধি দলের মধ্যে উসমান ইবন আবুল আ“স সর্ব কনিষ্ঠ ছিল। তাকে আমীর ও হাকিম নিযুক্ত করা হয়। ইল্ম দ্বীন, কুরআন ও ইসলামী মাসায়েল শিক্ষার তার প্রবল আকাজ্া ছিল। ফলে হযরত সিদ্দীকে আকবর (রা)-এর ইঙ্গিতে তাকে আমীর নিযুক্ত করা হয়। তার সাথে আবু সুফিয়ান ইবন হারব এবং মুগীরা ইবন শু“বা (রা)-কে লাত নামক দেবতা ধ্বংস করার জন্য প্রেরণ করেন । আবূ সুফিয়ান কোন কারণে পিছনে থেকে যান। হযরত মুগীরা (রা) সেখানে গিয়ে দেবতার উপর প্রচণ্ড আঘাত করেন। সাকীফ গোত্রের নারীগণ খোলা মাথা ও খোলা পায়ে এ দৃশ্য দেখার জন্য ঘর থেকে বের হয়ে পড়ে । মুগীরা (রা) দেবতা ভেঙ্গে ফেলেন এবং মন্দিরে যে মাল-আসবাব ও অলংকার ছিল, সমস্ত নিয়ে আসেন । প্রথমত এঁ সম্পদ থেকে উরওয়া ইবন মাসউদ সাকাফীর পুত্র আবু ফালীহ এবং উরওয়ার ভাতিজা কারিব ইবন আসওয়াদ-এর খণ পরিশোধ করেন। অবশিষ্ট মালামাল রাসূল (সা) খেদমতে হাযির করেন । নবী (সা) তখনই এঁ মাল মুসলমানদের মধ্যে বন্টন করে দেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে, তিনি তার সাহায্য করেছেন, স্বীয় নবীকে মর্যাদা দান করেছেন । উরওয়া ইবন মাসউদের শাহাদাতের পর তায়েফের বাসিন্দাগণ যখন ইসলাম গ্রহণ করে তখন সাকীফ প্রতিনিধি দলের উপস্থিত হওয়ার পূর্বে আবু ফালীহ ইবন উরওয়া এবং কারিব ইবন আসওয়াদ নবী (সা)-এর খেদমতে হাযির হয়ে ইসলাম গ্রহণ করেন। অতঃপর আরয করেন, হে আল্লাহর রাসূল! লাত দেবতার মন্দির থেকে প্রাপ্ত মাল হতে আমাদের পিতা উরওয়া ও আসওয়াদের খণ পরিশোধ করে দিন । উরওয়া ও আসওয়াদ ছিল সহোদর ভাই। উরওয়া ইসলাম গ্রহণের পর শাহাদাত বরণ করেন । আবু ফলীহ হলেন উরওয়ার পুত্র এবং আসওয়াদ কাফির অবস্থায় মৃত্যুবরণ করে । কারিব দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।