সীরাতুল মুস্তাফা (সা) ১০৫ জন্য আমি তোমাদের পক্ষে সুপারিশ করব । সুতরাং তিনি সুপারিশ করেন । সবাই আনন্দচিত্তে সমস্ত কয়েদী আযাদ করে দেন । দু'চারজন কিছুটা অনীহা প্রকাশ করেন। নবী (সা) তাদের বদলা প্রদান করে দেন। এভাবে প্রতিনিধি দল তাদের ছয়হাজার শিশু-কিশোর এবং নারীকে মুক্ত করে নিয়ে বাড়ি ফিরে যায়। এ বিষয়ে বিস্তারিত ঘটনা গাযওয়ায়ে হুনায়নে বর্ণনা করা হয়েছে। ২. সাকীফ প্রতিনিধি দল ৯ হিজরীর রমযান মাসে সাকীফ গোত্রের একটি প্রতিনিধি দল ইসলাম গ্রহণ এবং রাসূল (সা)-এর পবিত্র হাতে বায়'আত গ্রহণের উদ্দেশ্যে নবী (সা)-এর দরবারে উপস্থিত হয়। এটা এ সাকীফ গোত্র যাদের দ্বারা রাসূল (সা) এবং সাহাবায়ে কিরাম তাফে অবরোধের সময় অত্যন্ত কষ্টভোগ করেন এবং তায়েফের দূর্গ বিজয় না করে ভগ্ন হৃদয়ে মদীনা ফিরে আসেন । নবী (সা) যখন অবরোধ তুলে নিয়ে ফিরে আসেন, তখন কোন একজন আরয করলেন, হে আল্লাহর রাসূল (সা)-আপনি তাদের জন্য বদৃদু'আ করুন, তাদের তীর আমাদের অনেক ক্ষতি করেছে। নবী (সা) বলেন £ ১৮৮০ 6:০3 (২59 +৯| 711 “হে আল্লাহ সাকীফ গোত্রকে হিদায়াত দান কর এবং মুসলমান হিসেবে আমার নিকট প্রেরণ কর।” (তিরমিযী)। নবী সো)-এর দু'আ কবৃল হয় এবং উরওয়া ইবন মাসউদ সাকাফীর শাহাদাতের আট মাস পর এবং রাসূল (সা)-এর তাবুক থেকে ফিরে আসার পর মদীনা শরীফে হাযির হয়ে সাকীফ প্রতিনিধি দল ইসলাম গ্রহণ করে নবী (সা)-এর পবিত্র হাতে বায়'আত গ্রহণ করে। আবৃদ ইয়ালীল-এর নেতৃত্ে ছয় ব্যক্তির সময়ে একটি দল মদীনা রওয়ানা হয়। হয়ত তারা বিদ্রোহী ছিল অথবা জোশ ও জযবা ও ইসলামের আকর্ষণেই নবী করীম (সা)-কে দরবারে স্বইচ্ছায় হাযির হয় । ফলে তাদের আগমনে মুসলমানগণ অত্যন্ত আনন্দিত হন। হযরত মুগীরা ইবন শু“বা (রো) সর্বপ্রথম তাদেরকে দেখতে পান এবং সাথে সাথে রাসূল (সো)-কে অবহিত করার জন্য দ্রুত গমন করেন। পথিমধ্যে হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর সাথে সাক্ষাত হয়, সংবাদ অবহিত হয়ে হযরত আবু বকর (রা) হযরত মুগীরা ইবন শু“বাকে আন্নাহর শপথ দিয়ে বলেন, আমাকে অনুমতি দাও, আমি নবী (সা)-কে এ সুসংবাদ অবহিত করি । হযরত মুগীরা (রা) অনুমতি প্রদান করেন । হযরত আবু বকর সিদ্দীক (রা) রাসূল (সা)-এর দরবারে গিয়ে এই প্রতিনিধি দলের আগমনের সুসংবাদ অবহিত করেন । রাসূলুল্লাহ সো) তাদের কুরআন শ্রবণ করতে পারে এবং নামায ও মুসন্ীদেরকে দেখতে পারে)। তাদের সেবা দড্৮৬৬.2117000110900107
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।