১০০ সীরাতুল মুস্তাফা (সা) আয়াতসমূহ এবং এর বিষয়বস্তু 'ইয়াওমুন নাহরে' (কুরবানীর দিন) জামারায়ে আকাবার নিকট দীড়িয়ে লোকজনকে শোনালেন । হযরত আবূ বকর (রা) কিছু লোককে হযরত আলী (রা) সহযোগিতার জন্য নিযুক্ত করেন, যাতে তারা বারবার ঘোষণা দিতে পারে। তদনুসারে কুরবানীর দিন এই ঘোষণা দেয়া হয় যে, বেহেশতে কোন কাফির প্রবেশ করতে পারবে না, আগামী বছর থেকে কোন মুশরিক হজ্জ আদায় করতে পারবে না, এবং কেউ উলঙ্গ হয়ে বায়তুল্াহর তাওয়াফ করতে পারবে না । রাসূলুল্লাহ সো)-এর সাথে যার কোন চুক্তি রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করতে হবে । যার সাথে কোন চুক্তি নেই অথবা অনির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে, তার জন্য চার মাসের নিরাপত্তা রয়েছে। যদি এ সময়ে ইসলাম গ্রহণ না করে, তাহলে এ সময়ের পর যেখানে পাওয়া যাবে, তাকে হত্যা করা হবে। এক হাদীসে বর্ণিত আছে, হযরত আলী (রা)-কে যুল-হুলায়ফা পৌছে হযরত সিদ্দীক আকবর রো) সাথে মিলিত হয়ে বলেন, রাসূলুল্লাহ সো) আমাকে এ আয়াত সমূহের ঘোষণা দেয়ার জন্য প্রেরণ করেছেন । হযরত আবূ বকর (রা) এ ধারণা হলো যে, সম্ভবত আমার সম্পর্কে কোন আয়াত নাযিল হয়েছে । ফলে তিনি সাথে সাথেই মদীনা আগমন করে রাসূল সো) আরয করেন, হে আল্লাহর রাসূল! আমার সম্পর্কে কি কোন আয়াত নাধিল হয়েছে? নবী (সা) বললেন, না, তুমি তো আমার হেরা গুহার সাথী, সাওর গুহার সাথী এবং হাউযে কাওসারেও তুমি আমার সাথী হবে। কিন্তু সূরা বারা'আতের ঘোষণা আমি অথবা আমার গোত্রের কোন ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারে না। যার কারণে বারা'আতের আয়াত ঘোষণা ও শোনানোর জন্য আমি আলীকে প্রেরণ করেছি।১ বিভিন্ন ঘটনাবলী (৯ম হিজরী) ১.এ বছর যিল-কা'দ মাসে মুনাফিকদের সর্দার আবদুল্লাহর ইবন উবায় ইবন সুলুল মৃত্যুবরণ করে। তার সম্পর্কে এ আয়াত নাধিল হয় ঃ ই 491 ১১১৪ 15722901521 0০ ৮৪১০ ০৯ ছি ০1১3৩, - ১১8-০07১5150053 0555 200 “এবং আপনি এ সমস্ত মুনাফিকের মধ্যে কারো জানাযার নামায পড়বেন না এবং তাদের কবরে দীড়াবেন না। কেননা তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরী করেছে এবং তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে।” (শারহে মাওয়াহিব, ৩ খ, পৃ. ৯৫) মাসয়ালা ঃ কাফিরদের জানাযায় অংশগ্রহণ এবং তাদের কবরে গিয়ে দাড়ানো সম্পূর্ণ নাজায়েয । এ জানাযা হিন্দুর হোক অথবা খিস্টানের, উভয়ই কুফরীর মধ্যে ১. ফাতহুল বারী, ৮ খ, পৃ. ৬৫ দড$৮৬৬.2117000110200107
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।