Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ৯৯ আমি আরয করলাম, হে আল্লাহর রাসূল! এ তাওবা কবুল হওয়ার কৃতজ্ঞতা স্বরূপ আমি আমার সমস্ত ধন-সম্পদ দান করার ইচ্ছা পোষণ করছি। নবী (সা) বললেন, কিছু রেখে দাও । হযরত কাব (রা) বলেন, খায়বারে আমি যা অংশ পেয়েছিলাম, তা আমি রেখে দিয়েছ এবং বাকী সমস্ত দান করে দিয়েছি। তিনি আরো আরয করলেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ আমাকে শুধু সত্য বলার কারণে নাজাত দিয়েছেন । সুতরাং তাওবার ফায়দা হিসেবে আমি আমরণ সত্য কথা ব্যতীত অন্য কিছু বলব না। (বুখারী, ফাতহুল বারী, ৮ খ. পৃ. ৮৬) হযরত সিদ্দীক আকবর (রো) কে হজ্জের আমীর নির্বাচন ৯ম হিজরীর যিলকা“দ মাসে নবী (সা) হযরত আবূ বকর (রা)-কে হজ্জের আমীর নির্বাচন করে মক্কা মুকাররমা প্রেরণ করেন । মদীনা থেকে তিন'শ লোক এবং কুরবানীর জন্য বিশটি উট তীর সাথে প্রদান করেন, যাতে তিনি শরী“আতের বিধান অনুযায়ী লোকজনের হজ্জ আদায়ের ব্যবস্থা করতে পারেন এবং চুক্তি ভঙ্গ করার ব্যাপারে সুরা তাওবার যে চল্লিশ আয়াত নাধিল হয়েছে, তা ঘোষণা করবেন । আয়াতসমূহে এ বিষয়ে বর্ণনা ছিল যে, এ বছরের পর মুশরিকরা মসজিদে হারামে যেতে পারবে না এবং উলঙ্গ হয়ে বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না, যার সাথে নবী (সা) কোন চুক্তি করেছেন তা এ নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করা হবে । যাদের সাথে কোন চুক্তি করা হয়নি, তাদেরকে ইয়াওমুন নাহর' বা কুরবানীর দিন থেকে চার মাসের সুযোগ দেয়া হলো। হযরত সিদ্দীক আকবর (রা) রওয়ানা হওয়ার পর নবী (সা)-এর এটা খেয়াল হলো যে, চুক্তি এবং চুক্তি ভঙ্গ সম্পর্কে এরপ ব্যক্তির দ্বারা ঘোষণা হওয়া উচিত যিনি চুক্তিকারীর গোত্র এবং আহ্‌লি বায়তের অন্তর্ভূক্ত । কেননা আরবগণ এরূপ বিষয়ে গোত্র ও আত্মীয়দের কথা গ্রহণ করে থাকে । সুতরাং রাসূল (সা) হযরত আলী (রা)-কে ডেকে স্বীয় 'আদবা' (৮০45০) নামক উটে সাওয়ার করে হযরত আবূ বকর (রো)-এর পিছনে প্রেরণ করেন এবং নির্দেশ প্রদান করেন যে, হজ্জের সময় তুমি সুরা বারা'আতের আয়াতসমূহ লোকজনকে শুনাবে । কোন কোন রিওয়ায়াতের দ্বারা প্রতীয়মান হয় যে, বারা“আতের আয়াত হযরত সিদ্দীক আকবর (রা) রওয়ানা হওয়ার পর নাযিল হয়, এজন্য পরে হযরত আলীকে (রা) পয়গাম শোনানোর জন্য প্রেরণ করা হয় । হযরত সিদ্দীক আকবর (রো) উটের আওয়ায শুনেই উপলব্ধি করতে সক্ষম হলেন যে, স্বয়ং হুযুর সো) আগমন করেছেন। থেমে গেলেন এবং আলী (রা)-কে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন ১০।০5 ৯১০1 অর্থাৎ আমীর হয়ে এসেছেন অথবা অধীন হয়ে? হযরত আলী (রা) বললেন, আমি শুধু সূরা বারা'আতের কিছু আয়াত শোনানোর নির্দেশ প্রাপ্ত হয়ে এসেছি। বস্তুত হযরত সিদ্দীকে আকবর (রা) লোকজনকে হজ্জ করালেন এবং হজ্জের খৃতবাও তিনিই পেশ করেন । হযরত আলী (রা)-কে সূরা বারা*'আতের দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।