Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) "৯৫ _ অধিকন্তু তিনি এ মালে-গনীমত থেকে আরো আট ব্যক্তিকে অংশ দেন, যারা তার নির্দেশে কিংবা অনুমতিক্রমে বদরে উপস্থিত হতে পারেননি । ১. হযরত উসমান ইবন আফফান (রা), যাকে রাসূলুল্লাহ (সা) নিজেই উসমান (রা)-এর স্ত্রী ও রাসূল তনয়া অসুস্থা হযরত রুকায়্যা (রা)-কে দেখাশোনার জন্য মদীনায় রেখে যান। ২. হযরত তালহা ইবন উবায়দুল্লাহ রো)। ৩. হযরত সাঈদ ইবন যায়দ (রা)। ৪. হযরত আবু লুবাবা (রা), রাসূলুল্লাহ (সা) তাকে মদীনার শাসক হিসেবে রেখে যান। ৫. হযরত আসিম ইবন আদী (রা), তাকে রাসূলুল্লাহ (সা) উচ্চভূমিতে রেখে যান। ৬. হযরত হারিস ইবন হাতিব (রা), কোন কারণবশত রাসূলুল্লাহ (সা) তাকে বনী আমর ইবন আউফের দিকে ফেরত পাঠান । ৭. হযরত হারিস ইবনুস সাম্মাহ (রা)। ৮. হযরত খাররাত ইবন যুবায়র (রা)। এসাহাবিগণ যদিও বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি, তবুও রাসূলুল্লাহ সো) তাদেরকে গনীমতের অংশ দান করেন এবং বদরের যোদ্ধাদের তালিকায় তাদের অন্তর্ভূক্ত করেন ।* দ্রষ্টব্য : জানা আবশ্যক যে, ০৮.) 4) ৭ 9$ 00৭1 ১০ 4৫9৫4 এ আয়াতে গনীমতের মাল বন্টনের সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে এবং 4) ১3 “2১০৮: (1৮5, উবায়দ এ মত পোষণ করেন যে, বদর যুদ্ধের গনীমত থেকে এক-পঞ্চমাংশ বের করা হয়নি । কিন্তু ইমাম বুখারী এবং ইমাম ইবন জারীর মনে করেন, বদর যুদ্ধলন্ধ গনীমত থেকে এক-পঞ্চমাংশ বের করা হয়েছিল । যেমনটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত আলী (রা) বর্ণিত এ দু'টি উটনীর হাদীস, হযরত হামযা (রা) যে দু'টির কুঁজ কেটে দিয়েছিলেন, যার একটি উটনী তিনি গনীমতের এক-পঞ্চমাংশ থেকে পেয়েছিলেন । হাফিয ইবন কাসীর বলেন,এ বর্ণনাই বিশুদ্ধ এবং অগ্রগণ্য ১ আর সফরায় পৌছে রাসূলুল্লাহ (সা) বন্দীদের মধ্য থেকে নযর ইবন হারিসকে হত্যার নির্দেশ দেন। সফরা থেকে অগ্রসর হয়ে যখন 'ইরকুয-যবীয়াহ' নামক স্থানে পৌছেন, তখন উকবা ইবন আবূ মুঈতকে হত্যার নির্দেশ দেন। ফলে সেখানেই উকবাকে হত্যা করা হয় ।* নযর ইবন হারিসকে হযরত আলী (রো) আর উকবা ইবন আবু মুঈতকে হযরত আসিম ইবন সাবিত (রো) হত্যা করেন এবং অবশিষ্ট বন্দীদের নিয়ে নবী (সা) মদীনায় যাত্রা করেন। ১. ইবনুল আসীর,২খ. পৃ. ১৮। ২ আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ, পৃ. ৩০১-৩০৩। ৩. যারকানী, ১খ. পৃ. 8৪ । ফ্,2110001109.001)

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।