৯৪ সীরাতুল মুস্তফা (সা) আসওয়াদ, আবুল বুখতারী ইবন হিশাম. উমায়্যা ইবন খালফ এবং হাজ্জাজের দুপুত্র নবীয়া ও মনীয়া নিহত হয়েছে। আমি বললাম, আব্বাজান, এ খবর কি সত্য ? তিনি বললেন, হ্যা, আল্লাহর কসম, পুরোপুরিই সত্য । হযরত যায়দ ইবন হারিসা এবং হযরত আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা)-কে মদীনায় প্রেরণের পর তিনি (সা) রওয়ানা হলেন এবং বদরের যুদ্ধবন্দীদের কাফেলা ছিল তার সহগামী | নবী (সা) হযরত আবদুল্লাহ ইবন কা'ব আনসারী (রা)-এর কাছে গনীমতের মালামাল সোপর্দ করলেন। যখন তিনি রাওহায় পৌছলেন, তখন কিছু সংখ্যক মুসলমান তাকে এবং সাহাবিগণকে এ মহাবিজয়ের জন্য মুবারকবাদ দেয়র উদ্দেশ্যে তার সাথে এসে মিলিত হন। এতে হযরত সালমা ইবন সালামা (রা) বললেন, তোমরা কি বিষয়ে মুবারকবাদ দিচ্ছ ? আল্লাহর শপথ, নেতাদের দল এক্রিত হয়েছিল, সবাইকে রশিতে বাধা উটের মতই হত্যা করে নিক্ষেপ করেছি (অর্থাৎ আমরা কোন বড় কাজ করিনি, যার জন্য মুবারকবাদ পাওয়ার উপযুক্ত)। রাসূলুল্লাহ (স1) এ কথা শুনে মুচকি হেসে বললেন, এরাই তো মক্কার নেতা ও সন্ত্রান্ত ব্যক্তি ছিল। গনীমতের মাল বন্টন বিজয়লাভের পর নবী করীম (সা) তিনদিন বদরে অবস্থান করেন । তিনদিন পর তিনি মদীনা মুনাওয়ারা অভিমুখে যাত্রা করেন এবং গনীমতেপ মালের দায়িত্ হযরত আবদ ইবন কা“ব (রা)-এর ওপর ন্যস্ত করেন৷ “সফরা' খামক স্থানে পৌছে তিনি গনীমতের মাল বন্টন করেন। কারণ এ পর্যত্ত তা বন্টনের সুযোগ হয়নি । সাহাবিগণ গনীমতের মাল বন্টন প্রশ্নে খিডিঃ মতে বি৬ও, হয়ে গেলেন । যুবকেরা বললেন, আমরা এ মালের হকদার, কেখনা আমরাই কাফিরদের হত্যা করেছি। বৃদ্ধেরা পতাকার নিচে ছিলেন এবং যুদ্ধে সঞ্িয়ঙাবে বেশি অংশগহণ করেননি । বৃদ্ধেরা বললেন, গনীমতের মালে আমাদেরকেও অংশীদার করা হোক । কেননা যে বিজয় অর্জিত হয়েছে, তা আমাদের পৃষ্ঠপোষকতার কারণেই হয়েছে। আন্মাহ্ না করুন, যদি তোমরা পরাজিত হতে, তা হলে আম।দেরহ আশ্রয় গ্রহণ করতে । অপর দল, যারা নবী করীম (সা)-এর হিফাযতের দায়িতে নিয়োজিত ছিলেন, তারাও নিজেদেরকে এ মালের হকদার মনে করতেন। এ অবস্থারই এক পর্যায়ে এ আয়াত অবতীর্ণ হয় যে, ১১ ০-৪৭। ০০ ৮৮ ১৮০04) 0০ “লোকে আপনাকে যুদ্বল্ধ সম্পদ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন, যুদ্ধলন্ধ সম্পদ আল্লাহ্ এবং রাসূলের ।” (সূরা আনফাল : ১) অর্থাৎ মালে-গনীমতের প্রকৃত মালিক আল্লাহ্ তা“আলা এবং রাসূল (সা) তার প্রতিনিধি, যেভাবে তিনি তা বন্টন যথার্থ মনে করবেন, সেভাবেই বন্টন করবেন। সফরায় পৌছে তিনি এ মাল মুসলমানদের মধ্যে সমভাবে বন্টন করে দেন 1 ১. তাফসীরে কুরতুবী, ৭খ. পৃ. ৩৬৭; আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ৩০১। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।