৯২ সীরাতুল মুস্তফা (সা) উতবা ইবন রবী“আর লাশ যখন কৃপে নিক্ষেপ করা হচ্ছিল, তখন উতবার পুত্র হযরত আবু হুযায়ফার চেহারায় রাসূলুল্লাহ (সা) ব্যথা এবং দুঃখের ছাপ প্রত্যক্ষ করলেন। রাসূল (সা) বললেন, ওহে আবু হুযায়ফা! পিতার এ অবস্থা দেখে কি তুমি কোন প্রতিক্রিয়া অনুভব করছ ? আবু হুযায়ফা আরয করলেন, আল্লাহর কসম ইয়া রাসূলাল্লাহ! কোন ভাবের উদয় হয়নি, কেবল এটুকু মনে হয়েছে যে, আমার পিতা ছিলেন সিদ্ধান্তদাতা, সহিষ্ণু, মীমাংসাকারী এবং সম্মানিত । তাই আশা ছিল, তার এ জ্ঞান ও দূরদর্শিতা তাকে ইসলামের দিকে পথ-নির্দেশ করবে । কিন্তু যখন তাকে কাফির অবস্থায় মরতে দেখলাম, তখন দুঃখ হল। রাসূলুল্লাহ (সা) আবু হুযায়ফা (রা)-এর কল্যাণের জন্য আল্লাহর কাছে দু'আ করলেন । বদর যুদ্ধে নিহতদের লাশ কুপে নিক্ষেপকরণ হযরত আনাস ইবন মালিক রো) হযরত আবু তালহা (রা) থেকে বর্ণনা করেন, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ সো) চব্বিশজন, কুরায়শ সর্দারের লাশ অপবিত্র, নোংরা ও দুর্ন্ধযুক্ত কৃপে নিক্ষেপের নির্দেশ দেন। যেসব লাশ কৃপে নিক্ষেপ করা হয়, সেগুলো ছিল কুরায়শ সর্দারদের লাশ । এছাড়া অন্যান্য নিহতের লাশ অন্যত্র ফেলা হয়। আর তার পবিত্র অভ্যাস ছিল, কোন সম্প্রদায়ের ওপর যখন জয়লাভ করতেন, তখন সেখানে তিনরাত্রি অবস্থান করতেন। এ অভ্যাস অনুযায়ী যখন তৃতীয় দিন আসল, তখন তিনি সওয়ারীর পিঠের ওপর আসন (জিন) বাধার হুকুম দিলেন। এরপর তিনি রওয়ানা দেন এবং সাহাবায়ে কিরাম তীর পিছে পিছে চলতে থাকেন। সাহাবিগণের ধারণা ছিল হযরত (সা) কোনো প্রয়োজনে যাচ্ছেন। অতঃপর তিনি এ কুপের ধারে গিয়ে দাড়ালেন এবং প্রত্যেকের নাম ধরে অমুকের পুত্র অমুক বলে সম্বোধন করে বললেন, ওহে উতবা, ওহে শায়বা, ওহে উমায়্যা, ওহে আবূ জাহল! আল্লাহ্ ও তার রাসূলের আনুগত্য করা তোমাদের কাছে ভাল মনে হয়নি । আমাদের সাথে আমাদের প্রভু যে ওয়াদা করেছেন, তা আমরা যথাযথ পেয়েছি, তোমরা কি তোমাদের প্রভুর ওয়াদা সঠিক পেয়েছ? এটা বুখারীর বর্ণনা, ইবন ইসহাকের বর্ণনায় এর অতিরিক্ত আছে যে, তোমরা নিজেদের নবীর সাথে আচরণে খুবই মন্দ সপ্রদায় ছিলে । তোমরা আমাকে মিথ্যা বলেছ, অথচ লোকেরা আমাকে সত্য বলেছে । তোমরা আমাকে স্বদেশ থেকে বহিষ্কার ১. লাশ ছিল সত্তরটি, তন্মধ্যে চব্িবশটি এ কৃপে নিক্ষেপ করা হয়। বাকীগুলো অন্য কোথাও নিক্ষেপ করা হয়েছিল । -ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৩২, আবূ জাহল হত্যা অধ্যায় । ২. ঈমান হলো পবিত্রতা আর কুফর হলো নাপাকী। যেমন আল্লাহ্ বলেছেন : ৮ ০৯৪৮১] ৮৯০। “নিশ্চয়ই মুশরিকগণ অপবিত্র ।” শিরককারীদের জন্য এরূপ কৃপই ছিল উপযুক্ত । কুফরের. নাপাকী ঈমানের গোসল দ্বারাই দূর হওয়া সম্ভব। কুফর অদৃশ্য জগতে বড় ধরনের অপবিভ্রতা এবং ঈমান গোসলের মত বিরাট পবিত্রতা । আর কুফরের সমস্ত শাখা অর্থাৎ গুনাহ, অপরাধ ইত্যাদি ছোট ধরনের অপবিত্রতার মত এবং ঈমানের সমস্ত শাখা অর্থাৎ আনুগত্য, ছোট পবিত্রতা বা উযূর মত। অতএব বুঝে নিন । বিস্তারিত বিবরণ ইনশা আল্লাহ্ বিদায় হজ্জের বর্ণনায় আসবে। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।