Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৯১ পৌছামাত্র তরবারিতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ তা'আলা বিজয় প্রদান না করা পর্যন্ত তিনি এর দ্বারাই তিনি যুদ্ধ করতে থাকেন। তরবারিটির নাম ছিল আওন। সকল যুদ্ধেই তিনি এ তরবারি সাথে রাখতেন ।+ বদরের দিন উবায়দা ইবন সাঈদ ইবন আস লৌহ বর্ম পরিহিত ছিল। চক্ষুদ্বয় ছাড়া তার কিছুই দেখা যাচ্ছিল না। হযরত যুবায়র (রা) তার প্রতি তাক করে বর্শা ছুড়লে সাথে সাথে তার মৃত্যু ঘটে । হযরত যুবায়র (রা) বলেন, অতঃপর আমি তার শরীরের ওপর পা রেখে সজোরে টান দিলে বর্শাটি বেরিয়ে আসে । তবে তার একপাশ বাকা হয়ে গিয়েছিল । রাসূলুল্লাহ সো) বর্শাটি স্মৃতি হিসেবে হযরত যুবায়র থেকে চেয়ে নেন। তার ওফাতের পর যথাক্রমে এটা হযরত আবূ বকর (রা), এরপর হযরত উমর (রা), তারপর হযরত উসমান (রা), অতঃপর হযরত আলী (রো) এবং পরে হযরত আবদুল্লাহ ইবন যুবায়র রো)-এর কাছে রক্ষিত থাকে। বদর যুদ্ধে হযরত যুবায়র রো) আঘাতপ্রাপ্ত হন। তার কাধে একটি আঘাত এতই গভীর ছিল যে, হযরত উরওয়া ইবন যুবায়র (রা) শৈশবে তাতে আঙুল ঢুকিয়ে খেলতেন । একবার আবদুল মালিক ইবন মারওয়ান উরওয়া ইবন যুবায়রকে বললেন, তুমি কি তোমার পিতার তরবারিটি চেন? উরওয়া বললেন, হ্যা । আবদুল মালিক বললেন, কিভাবে ? উরওয়া বললেন, বদরের দিন তা ভোতা হয়ে গিয়েছিল। আবদুল মালিক বললেন, ঠিকই বলেছ। অতঃপর এর সমর্থনে নিম্নোক্ত কবিতা আবৃত্তি করলেন : ৬৮505016175 ০ ০৯৩ ৩% “বড় বড় সেনাদল হত্যায় এ তরবারি ভোতা হয়েছে।” (সহীহ বুখারী, বদর যুদ্ধ অধ্যায়)। বদর যুদ্ধের বন্দিগণ আল্লাহর অনুগ্রহে চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে যুদ্ধের সমান্তি ঘটল । কুরায়শের সত্তর ব্যক্তি নিহত এবং সত্তরজন গ্রেফতার হয়ে বন্দী হল। নিহতদের লাশের ব্যাপারে রাসূলুল্লাহ (সা) বদরের কৃপে নিক্ষেপের নির্দেশ দিলেন । কিন্তু উমায়যা ইবন খালফের লাশকে তা করা গেল না। সেটা এতই ফুলে উঠেছিল যে, বর্ম খুলে নেয়ার উদ্যোগ গ্রহণে তা টুকরা টুকরা হয়ে গিয়েছিল। এজন্যে তা যথাস্থানে মাটিতে পুঁতে ফেলা হয়। ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ২খ. পৃ. ৯০। ২ যেমনটি হযরত বারা ইবন আযিব (রা) সূত্রে সহীহ বুখারী এবং হযরত ইবন আব্বাস (রা) সূত্রে সহীহ মুসলিমে বর্ণিত আছে এবং এটাই বিশুদ্ধ। কারণ এর ওপর সমস্ত সীরাত গ্রন্থকার একমত | উহুদ যুদ্ধে যখন সত্তরজন মুসলমান শহীদ হন, তখন আল্লাহ্‌ তা“আলা মুসলমানদেরকে সাস্তৃনা দিয়ে এ আয়াত নাযিল করেন : ৮২০ এ বশ পিল ০৪০ ($:-, ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৩৮, 1), ৮৩ -০০ ০০ অধ্যায় | ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।