Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৯০ সীরাতুল মুস্তফা (সা) “আমার সাথে যাওয়ার জন্য এ ব্যক্তি উঠুক, যার অন্তরে বিন্দুমাত্র অহংকার নেই। তার এ কথা বলার পর হযরত ইবন মাসউদ (রা) দাড়িয়ে যান এবং রাসূলুল্লাহ (সা) তাকে সঙ্গে নিয়ে যান।” (হাফিয আইনী প্রণীত আল-বিদায়ার শরাহ গ্রন্থ আল-বিনায়াহ)। আশ্চর্য নয় যে, আবু জাহলকে শেষ পর্যন্ত হত্যা করার সৌভাগ্য হযরত ইবন মাসউদ রো)-এর এজন্যে অর্জিত হয় যে, তিনি ছিলেন আল্লাহর বিশিষ্ট বান্দা, যার অন্তর অহংকার-অহমিকা এবং গর্ব থেকে পাক-পবিত্র ছিল। আর আবু জাহলের গোটা দেহসত্তা ছিল অহংকার ও ওদ্ধত্যে পরিপূর্ণ । তার অন্তরে বিন্দুমাত্রও বিনয়-ন্স্রতা ছিল না। এ কারণে আবু জাহলের হত্যাকর্ম এমন পবিত্র ও ভাগ্যবান ব্যক্তির হাতেই সম্পন্ন করান যিনি ছিলেন আল্লাহ্র বিশিষ্ট বান্দা, যার অন্তরে ছিল না বিন্দুমাত্রও গর্ব ও অহংকার | মহান পবিত্র আল্লাহ্‌ তা'আলাই সর্বজ্ঞ এবং তার জ্ঞান পরিপূর্ণ ও সুবিবেচনা প্রসৃত। আল্লাহ্‌ হযরত আবদুল্লাহ ইবন মাসউদের প্রতি সন্তুষ্ট । ইসলামে তার অবদানের জন্য আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান প্রদান করুন| আমীন। আরেকটি দ্রষ্টব্য : আবু জাহলের” প্রকৃত উপাধি ছিল আবুল হাকাম। রাসূলুল্লাহ (সা) তাকে আবূ জহল উপাধি দেন। (ফাতহুল বারী ১,4০4 ০ গু ৮1৮5 অধ্যায়)। অর্থাৎ নিরেট মূর্খতার পিতা বা মুরববী, যতদিন সে জীবিত ছিল, ততদিন পর্যন্ত নবৃওয়াত ও রিসালতের বিরোধিতায় সব সময় সব প্রকারের মূর্খতার জন্ম ও লালন সব তারই নেতৃত্বে হয়। হযরত উক্কাশা২ ইবন মিহসান (রা)-এর তরবারিটি যুদ্ধ করতে করতে ভেঙ্গে যায়। তখন নবী (সা) তীকে একটি ছড়ি প্রদান করেন। হযরত উক্কাশার হাতে ছড়িটি ১. আবূ জাহল' শব্দে আবৃ* উদ্দেশ্য এবং 'জাহল' বিধেয় ও অনির্দিষ্টবাচক শব্দ, যদ্ধারা কোন কিছু নির্দিষ্ট করা যায় না। এজন্যে 'জাহল' শব্দদ্বারা ব্যাখ্যা করা হয়েছে। ২ একবার নবী করীম (সা) ইরশাদ করেন, আমার উম্মতের সত্তর হাজার লোক কোন উজ্জ্বল । এ কথা শোনামাত্র হযরত উক্কাশা (রা) দাড়ালেন এবং আরয করলেন, ইয়া রাসূলুল্লাহ! আল্লাহর কাছে প্রার্থনা করুন, যাতে আল্লাহ্‌ আমাকে এ লোকদের অন্তর্ভুক্ত করেন । তিনি বললেন, তুমি তাদের মধ্যেই আছ। এতে একজন আনসারী দীড়ালেন এবং তিনিও এরূপ আবেদনই করলেন । তিনি বললেন, উক্কাশা অগ্রগামী হয়েছে। (বুখারী) এর উদ্দেশ্য না-বোধক ছিল না যে, তুমি এ সত্তর হাজারের মধ্যে নও, বরং উদ্দেশ্য ছিল আবেদনের ধারাবাহিকতা শেষ করে দেয়া (এরপর এতে বুঝে নিন এবং স্থির থাকুন)। হযরত আবূ বকর (রা)-এর খিলাফতকালে যখন তুলায়হা ইবন খুয়ায়লিদ আসদী মিথ্যা নবৃওয়াতের দাবিদার হল এবং হযরত সিদ্দীকে আকবর (রা) এ ফিতনা দমনের জন্য হযরত খালিদ ইবন ওয়ালিদ (রা)-কে প্রেরণ করেন, হযরত উক্কাশা (রা)-ও তাতে অংশগ্রহণ করেন এবং তুলায়হার হাতে শহীদ হয়ে যান। (তাবাকাতে ইবন সাদ, ৩খ. পৃ. ৬৩, মুহাজিরীন অধ্যায়)। ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।