Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৮৯ হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রো) থেকে বর্ণিত এক বর্ণনায় আছে, আমি আবু জাহলের বুকের ওপর চড়ে বসলাম । আবু জাহল চোখ খুলে বলল, ওহে বকরীর রাখাল, নিশ্চয়ই তুমি অনেক উঁচু স্থানে চড়ে বস্ছে। আমি বললাম : 550 4) ১৮০1 ১ সঠি০ এপ্রশংসা এ পবিত্র সত্তার, যিনি আমাকে এ ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন।” আবু জাহল বলল, কার ভাগ্যে বিজয় সূচিত হয়েছে £ আমি বললাম, আল্লাহ্‌ এবং তার রাসূলের । অতঃপর সে বলল, তোমার ইচ্ছা কি ? আমি বললাম, তোমার শিরোশ্ছেদ করা । সে বলল, আচ্ছা, তবে আমার তরবারি দিয়ে কাট, এটা খুবই তীক্ষু ধারবিশিষ্ট, এতে শীন্রই তোমার উদ্দেশ্য হাসিল হবে । আমার মাথাটি তুমি পেছনের দিক থেকে কাটবে, যাতে দেখতে ভীতিপ্রদ হয়। এরপর যখন মুহাম্মদ-এর নিকট ফিরে যাবে, তখন আমার পক্ষ থেকে তাকে এ কথা পৌছিয়ে দেবে যে, পূর্বের যে কোন সময়ের চেয়ে আজ তার প্রতি আমার হিংসা ও শক্রতা অনেক বেশি। ইবন মাসউদ (রা) বলেন, এরপর আমি তার মাথা কর্তন করলাম এবং তা নিয়ে রাসূলুল্লাহ সো)-এর খিদমতে উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! এটা আল্লাহর দুশমন আবু জাহলের মাথা এবং তার কথাও আমি তার নিকট পৌছে দিলাম । তিনি তাকবীর ধ্বনি দিয়ে বললেন, এ ছিল আমার ও আমার উম্মতের জন্য ফেরাউন । এর অপকর্ম ও ফিতনা হযরত মূসা (আ)-এর ফেরাউনের অপকর্ম ও ফিতনা থেকে বেশিই ছিল৷ হযরত মূসা (আ)-এর ফেরাউন তো মৃত্যুকালে ঈমানের কালেমা পাঠ করেছিল, কিন্তু এ উম্মতের ফিরআওন মৃত্যুকালেও কুফরী ও অহংকারের বাক্য উচ্চারণ করেছে। রাসূল (সা) আবূ জাহলের তরবারিটি হযরত ইবন মাসউদ (রা)-কে প্রদান করলেন। যেমনটি ইমাম সারাখসী প্রণীত “শারহুস সিয়ারিল কাবীর'-এ উল্লেখ আছে ।” অর্থাৎ যেমনভাবে হযরত নবী করীম (সা) মর্যাদায় ও সকল গুণের পূর্ণতায় সমস্ত নবী-রাসূল (আ) থেকে উত্তম ও অগ্রগামী ছিলেন, অনুরূপভাবে তার উম্মতের ফিরআওনও সমস্ত উম্মতের ফিরআওন অপেক্ষা কুফর ও বৈরীতায় অগ্রগামী ছিল । মৃত্যুকালেও যার জ্ঞানচক্ষু খোলেনি এবং মৃত্যু যন্ত্রণায়ও যার কুফরী ও অহংকারে কাপন ধরেনি, বরং কুফর ও অহংকার প্রবণতা আরো বৃদ্ধি পেয়েছে (আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে এমন অবস্থা থেকে রক্ষা করুন)। দ্রষ্টব্য : হযরত ইবন আব্বাস (রা) কর্তৃক বর্ণিত, যে রাতে রাসূলুল্লাহ (সা) জিন্নদের নিকট যাওয়ার ইচ্ছা করলেন, তখন বললেন : 4৮০৪ ১৯৪৮৪ ০1708 এর্ড ৩৪ 595 002 এও ও ৩ ৮) ০ এত শি] - 4৮৮ ৮ খু এএ। ০৯১ ১. সম্ভবত এ কারণেই সাহাবায়ে কিরাম এবং তাবিঈগণের যুগে কোন পরিচিতি অথবা সম্পর্ক ছাড়াই যখন “আবদুল্লাহ বলা হতো, তা হলে হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-কেই মনে করা হতো। কেননা তাঁর মধ্যে বান্দাত্র এক বিশেষ বৈশিষ্ট্য ছিল। মহান পবিত্র আল্লাহ্‌ তা"আলাই ভাল জানেন। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।