সীরাতুল মুস্তফা (সা) ৮৭ হযরত আবদুর রহমান ইবন আউফ (রা) বলেন, বদর যুদ্ধের দিন আমি সেনা সারিতে দীড়ানো, হঠাৎ আমি দেখলাম আমার ডানে ও বামে দুই আনসার যুবক দাড়িয়ে । আমার সন্দেহ হলো (যে, দুটি বালকের মাঝে আমাকে দীড়ানো দেখে লোকজন পাছে আমাকে বিদ্রুপ না করে)। আমি এ চিন্তায় ছিলাম, এমন সময় ওদের একজন আমাকে চুপি চুপি জিজ্ঞেস করল, চাচা, আবূ জাহল কোনটি, আমাকে দেখান তো । আমি বললাম, বৎস, আবু জাহলকে তুমি কি করবে ? যুবকটি বলল, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, যদি আমি আবু জাহলকে দেখতে পাই, তাকে হত্যা করব অথবা আমি নিজে শহীদ হব। কারণ আমি জেনেছি, আবু জাহল রাসূলুল্লাহ (সা)-কে গালি-গালাজ করে। মহান পবিত্র এ আল্লাহর কসম, ধার কুদরতি হাতে আমার জীবন, আমি যদি তাকে দেখতে পাই, আমার ছায়া তার ছায়া থেকে পৃথক হবে না, যতক্ষণ না আমাদের মধ্যে যার মৃত্যু আগে নির্ধারিত, তার মৃত্যু ঘটে । তার এ কথাবার্তা শুনে আমি দু'জন প্রাপ্তবয়ঙ্ক পুরুষের মাঝে না থেকে দু'টি বালকের মাঝখানে থাকায় যে সংকোচবোধ করছিলাম, তা দূর হয়ে গেল । ইঙ্গিতে আমি আবূ জাহলকে দেখিয়ে দিলাম । শোনামাত্র তারা শিকারী বাজপাখির ন্যায় আবু জাহলের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে খতম করে দিল । (বুখারী শরীফ, কিতাবুল জিহাদ, ৮১১০.3। ১-.৯ ০% অধ্যায় এবং বুখারী শরীফ, ২খ. বদর যুদ্ধ অধ্যায়)। এ দু যুবক ছিল হযরত ছিল হযরত আফরা (রা)-এর দু'পুত্র মু'আয এবং মু'আউয়ায (রা) হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) এবং আবদুল্লাহ ইবন আবু বকর ইবন হাযম, হযরত মু'আয ইবন আমর আল-জুমূহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবু জাহলের খোজে ছিলাম, যখন সুযোগ পেলাম, এমন জোরে আঘাত করলাম যে, আবু জাহলের পা কেটে গেল। আবু জাহলের পুত্র ইকরামা, (যিনি মক্কা বিজয়কালে ইসলাম গ্রহণ করেন) তার পিতাকে রক্ষায় মু'আযের বাহুতে এত জোরে তরবারির আঘাত হানলো যে, সঙ্গে ১, স্হীহ বুখারীর রিওয়ায়াত, যা বদর যুদ্ধ প্রসঙ্গে উল্লিখিত হয়েছে, তা থেকে জানা যায় যে, হযরত আফরা (রা)-এর দু'পুত্র মু'আয ও মু'আউয়ায আবু জাহলের হত্যাকারী ছিলেন । কিন্তু কিতাবুল জিহাদের বর্ণনা থেকে জানা যায়, তারা ছিলেন মু'আয ইবন আফরা এবং মু'আয ইবন আমর আল-জুমূহ। হাফিয আসকালানী বলেছেন, আফরার দু'পুত্রের সাথে মু'আয ইবন আমর আল-জুমূহও হত্যায় শরীক ছিলেন, বরং মু'আয ইবন আমর আল-জুমৃহই এ হত্যায় বেশি অংশগ্রহণকারী ছিলেন। এজন্যে রাসূলুল্লাহ (সা) মু'আয ইবন আমর আল-জুমৃহকেই পুরস্কার দেয়ান। (ফোতহুল বারী, ৭খ. পৃ. ২৩০; বদর যুদ্ধ অধ্যায় এবং ফাতহুল বারী, ৬খ. ১ ৬১০০১ ০৯ ৮0 অধ্যায় এবং যারকানী,১খ. পৃ. ৪৩০)। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।