সীরাতু তুল মুস্তফা (সা) ৮৫ কাজেই হযরত মুজযির ইবন খিঁয়াদ আনসারী (রা) যখন আবুল বুখতারীকে দেখলেন, তখন বললেন, রাসূলুল্লাহ (সা) তোমাকে হত্যা করতে আমাদেরকে নিষেধ করেছেন। আবুল বুখতারীর এক বন্ধু ছিল, যে মক্কা থেকেই তার সাথে এসেছিল, তার নাম ছিল জুনাদা ইবন মুলায়হা। আবুল বুখতারী বলল, আমার বন্ধুকেও ? মুজযির বললেন, অবশ্যই না; তোমার বন্ধুকে আমরা এ নিষেধের আওতায় আনতে পারি না। রাসূলুল্লাহ (সা) কেবল তোমার ব্যাপারেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আবুল বুখতারী বলল, আল্লাহর কসম, আমার সাথীকে পরিত্যাগ করা আমার দ্বারা কখনই সম্ভব হবে না। কাল মার স্ত্রীলোকেরা আমাকে অভিসম্পাত দেবে যে, সে কেবল নিজের জীবন বাচানোর জন্যই আপন বন্ধুকে পরিত্যাগ করেছে। এই বলে সে নিচের কবিতাটি আবৃত্তি করতে করতে আক্রমণ করতে অগ্রসর হলো : বিএ 9৮০ ০৮ * এ পা এপ “একজন সন্ত্রান্ত সন্তান কখনো বিপদে তার বন্ধুকে সাহায্য-সহযোগিতা করতে সঙ্কুচিত হয় না; এজন্যে সে হয় মৃত্যুবরণ করে অথবা ভিন্ন পথ দেখে ।” আবুল বুখতারী কেবল আক্রমণ করতে উদ্যত হচ্ছিল, ইতোমধ্যে হযরত মুজযির (রা)-এর তরবারি তার জীবনের সমাপ্তি ঘটায়। এরপর তিনি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করেন : 44503 ০50 013] ৬3 এ এও ৮০০৪ 91 ৩০৯ ১) ৩৯৮০ ০০৭ ৩৭0৪ 4459 “সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, যাতে আবুল বুখতারীকে গ্রেফতার করে আপনার খিদমতে উপস্থিত করতে পারি। কিন্তু সে তা মেনে নেয়নি; বরং লড়াই ও আক্রমণ করার চেষ্টা করে। ফলে আমি তার.সাথে লড়াই করে তাকে হত্যা করেছি ।” উমায়্যা ইবন খালফ ও তার পুত্রকে হত্যা উমায়্যা ইবন খালফ ছিল রাসূলুল্লাহ (সা)-এর চরম শক্রদের একজন । যে সময় বদর যুদ্ধের কোন সম্তাবনা কিংবা ধারণাও ছিল না, তখনই সে মক্কায় হযরত সাদ ইবন মু'আয (রা)-এর মুখে তার নিহত হওয়ার আগাম বার্তা শুনেছিল। এ জন্যে সে যুদ্ধে অংশগ্রহণে অনিচ্ছুক ছিল। আবু জাহল (আরবী) “নিজেদের কাফেলার খবর ১, আবুল বুখতারী মুসলমান না হলেও মক্কায় রাসূলুল্লাহ (সা)-এর শুভাকাজ্মী ও সাহায্যকারী ছিল। আবুল বুখতারীর পক্ষ থেকে আল্লাহর রাসূলের প্রতি কখনো কোন অনভিপ্রেত কাজ করা হয়নি এবং সে নির্যাতনমূলক সম্পর্কচ্ছেদের চুক্তি বাতিলে ভূমিকা রেখেছিল। (সীরাতে ইবন হিশাম, ২খ. পৃ. ১৫; আল বিদায়া ওয়ান নিহায়া, ২খ. পৃ. ২৮৫) ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।